কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৬:১৯ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর হলেন ড. আব্দুল্লাহ

প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। ছবি : সৌজন্য
প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। ছবি : সৌজন্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল তাকে নিয়োগ প্রদান করেন।

প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বাংলাদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও একজন সফল উদ্যোক্তা। দেশের ব্যবসা, শিল্প ও শিক্ষা খাতে উল্লেখযোগ্য অবদান সহ হাজার হাজার কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তিনি নিজেকে অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

দক্ষিন এশিয়ার এক অনবদ্য শিক্ষা প্রতিষ্ঠান আই.বি.এ। ১৯৬৬ সাল থেকেই আইবিএ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে প্রশংসিত। অর্থনীতিতে অসামান্য ভুমিকা এবং আগামীর নেতৃত্ব বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এই ইনস্টিটিউট। দেশের একক প্রতিষ্ঠান হিসেবে সার্বিক ব্যবসা, আর্থ-সামাজিক উন্নয়ন, ব্যাংকিং, মাল্টিন্যাশনাল কর্পোরেশন এবং স্থানীয় ব্যবসার অসাধারণ অগ্রগতিতে আইবিএ গ্র্যাজুয়েটবৃন্দ অপরিসীম অবদান রাখছে।

প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, গত ৩১ বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক বাজার অর্থনীতির একজন খ্যাতিমান শিক্ষক। বিশ্বে মার্কেটিং শিক্ষার জনক প্রফেসর ফিলিপ কটলার এর সাথে গত চারবছর ধরে নিয়মিত কাজ করে আসছেন। সেই ধারাবাহিকতায় কটলার ইমপেক্ট এর গ্লোবাল এডভাইজার হিসেবে নিযুক্ত হন।

ড. আব্দুল্লাহ বাংলাদেশে মডার্ন মার্কেটিং এর জগতে এক অনন্য বিপ্লব ঘটান,এবং তিনি প্রফেসর ফিলিপ কটলার এর সাথে সহ-লেখক হিসেবে “এসেনশিয়ালস অফ মডার্ন মার্কেটিং” লিখেন; যা একই সাথে ২৩টি দেশে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে তার এ সকল কৃতিত্বের জন্য তিনি প্রফেসর ফিলিপ কটলার কর্তৃক “কটলার ডিস্টিঙ্গুইসড প্রফেসর অফ মার্কেটিং” উপাধি অর্জন করেন।

২০২৩ সালে শিক্ষা, বানিজ্য ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসুচক ডি.লিট. ডিগ্রী প্রদান করেন। একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি তাত্ত্বিক এবং প্রায়োগিক শিক্ষার সুফল এবং শিক্ষার্থীদের বাস্তবতা ভিত্তিক শিক্ষাদানের একজন আলোচিত প্রবক্তা।

দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষাঙ্গনে প্রফেসর আব্দুল্লাহ’র মতো ব্যক্তিত্বদের নেতৃত্ব দরকার বলে জানিয়েছেন আইবিএ’র শিক্ষক, শিক্ষার্থীরা। প্রফেসর আব্দুল্লাহ এর নেতৃত্বে আইবিএ’র এলামনাইবৃন্দ উত্তরোত্তর উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

১০

প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে গেল ‘জিনের বাদশা’

১১

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

১২

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

১৩

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

১৪

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১৫

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১৬

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১৭

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১৮

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

২০
X