শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১০:১৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাবার মরদেহ আনতে গিয়ে লাশ হলো ছেলে

বাবার মরদেহ আনতে গিয়ে লাশ হলো ছেলে

হাসপাতালে বাবার মৃত্যু সংবাদ শুনে লাশ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে। বেলা ১টা ১০ মিনিটে শরীয়তপুর সদর হাসপাতালে বাবা সোহরাব সরদারের মৃত্যুর ৩০ মিনিটের মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যান ছেলে সোলায়মান সরদার (২৮)। ছেলের ময়নাতদন্তের পর বাবা-ছেলের একসঙ্গে জানাজা শেষে তাদের দাফন করা হবে।

আজ সোমবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ সড়কে এ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা সোহরাব সরদার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত থাকার কারণে দুবাই প্রবাসী ছেলে সোলায়মান সরদার বাবাকে দেখতে বাড়ি এসেছিলেন। সোলায়মান সরদারের স্ত্রী শামিমা বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা। বাবার মৃত্যুর ৩০ মিনিটের মধ্যে ছেলের মৃত্যুর কারণে পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন।

নিহতদের স্বজন ফরহাদ শেখ বলেন, ‘সোহরাব সরদার অসুস্থ হওয়ার পর তাকে আমরা হাসপাতালে ভর্তি করলে আজ দুপুর ১টা ১০ মিনিটে তিনি মারা যান। বাবার মৃত্যু সংবাদ শুনে সোলায়মান গাড়ি না পেয়ে হেঁটে হাসপাতালের উদ্দেশে রওনা হন। মজিদ জরিনা স্কুল অ্যান্ড কলেজ ও পল্লী বিদ্যুতের অফিসের মাঝামাঝি সড়কে এলে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে আঘাত করলে ঘটনাস্থলেই সোলায়মান মারা যান। সোহরাব সরদারের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন অন্যরা। আমরা সোলায়মানের মরদেহ ময়নাতদন্ত হলে বাড়িতে নিয়ে যাব। তারপর একসঙ্গে বাবা-ছেলের জানাজা শেষে দাফন করা হবে। ’

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনার অভিযোগে সৌরভ দেবনাথ নামে একজনকে গ্রেপ্তার করেছে পালং থানা পুলিশ। সৌরভের বাড়ি নড়িয়ার মসুরা নামক স্থানে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X