কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৭:৫৩ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

চোরকে চিনে ফেলায় বৃদ্ধাকে হত্যা

গ্রেপ্তার নাদিম। ছবি : কালবেলা
গ্রেপ্তার নাদিম। ছবি : কালবেলা

কুমিল্লার দাউদকান্দিতে চোর চিনে ফেলায় রাশেদা বেগম নামে এক বৃদ্ধাকে নিজ ঘরে গলাটিপে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার নাদিম দাউদকান্দি পৌরসভার নুরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহত রাশেদা বেগমের দুই ছেলে ও চার মেয়ে। ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন রাশেদা বেগম। নাদিমের ধারণা ছিল রাশেদা বেগমের বাড়িতে অনেক টাকাপয়সা থাকবে। তাই তিনি রাশেদা বেগমের বাড়িতে যান। তখন রাশেদা বেগম তাকে চিনে ফেলায় নাদিম গলাটিপে বৃদ্ধা রাশেদাকে হত্যা করে কানের দুল ও গলার চেইন নিয়ে পালিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় পায়ের জুতা ফেলে যায় নাদিম। সেই জুতার সূত্র ধরে তাকে আটক করা হয়।

ওসি মো. মোজাম্মেল হক বলেন, সোমবার (১ জুলাই) দুপুরে দাউদকান্দি পৌরসভার নুরপুর গ্রামের মৃত আলী আশাদ মিয়ার স্ত্রী রাশেদা বেগম নিজ বাড়িতে খুন হন। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে পাওয়া জুতার সূত্র ধরে তদন্ত শুরু করা হয়। ঘটনার ৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়। চোর চিনে ফেলায় নাদিম গলাটিপে বৃদ্ধা রাশেদাকে হত্যা করে। গ্রেপ্তারের পর হত্যার দায় স্বীকার করেছেন তিনি।

তিনি বলেন, তার দেওয়া তথ্য মতে বৃদ্ধা রাশেদা বেগমের শরীর থেকে লুণ্ঠিত স্বর্ণের চেইন ও কানের দুল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত রাশেদা বেগমের ছোট ছেলে সাহাব উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে আসামি নাদিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১০

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১১

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৩

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৪

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৫

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৬

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৭

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৮

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৯

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

২০
X