তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০১:৪২ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

টাকা দিয়ে ম্যানেজ করা সেই ২ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

বিভাগীয় মামলা হওয়া দুই শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ কুমার মাহাতো। ছবি : সংগৃহীত
বিভাগীয় মামলা হওয়া দুই শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ কুমার মাহাতো। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকর্মী শিক্ষকের ঘুমিয়ে পড়ার ছবি তোলার ঘটনায় সুশীল কুমার মাহাতো নামে এক শিক্ষককে মারধরের প্রমাণ পেয়েছেন তদন্ত কমিটি।

আর এ ঘটনায় ওই দুই শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ কুমার মাহাতোর বিরুদ্ধে বিভাগীয় মামলাটি করেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশীদ।

রোববার (৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন খান।

তিনি জানিয়েছেন, গত মাসের ৯ জুন ভুক্তভোগী শিক্ষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী ও মো. মনিরুজ্জামান ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটি শিক্ষক সুশীল কুমার মাহাতোকে মারধরের সত্যতা পেয়েছেন। আর তদন্ত প্রতিবেদন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠিয়ে দেওয়া এবং অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হলে গত ৪ জুলাই সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশীদ স্যার ওই দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় করেন এবং আমাকে চিঠির মাধ্যমে জানিয়ে দেন।

মারধরের শিকার শিক্ষক সুশীল মাহাতো বলেন, অভিযুক্ত বিদ্যালয়ের শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ কুমার মাহাতো সহোদর ভাই। তারা বিদ্যালয় চলাকালে মাসের পর মাস শ্রেণিকক্ষে, অফিস কক্ষে ও পার্শ্ববর্তী মন্দিরে গিয়ে বেঘোরে ঘুমানোর ঘুমান, যা এ এলাকার সবাই জানে।

এর আগে এ নিয়ে জাতীয় দৈনিক কালবেলায় ভিডিও প্রকাশ হলেও বিভাগীয় তদন্ত হয়। তারপর অদৃশ্য শক্তির কারণে তারা দুই ভাই দায়মুক্তি নিয়েছেন। এবারও তারা দায় মুক্তি নিতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এমনকি তারা বলে বেড়াচ্ছেন পূর্বে দুই লাখ দিয়ে ম্যানেজ করেছি। এবার না হয় চার লাখ লাগবে।

অবশ্য, অভিযুক্ত ওই দুই শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ কুমার মাহাতো বলেন, আপনারা যা পারেন তাই লিখেন। আগে দুই লাখ দিয়ে ম্যানেজ করেছি। এবার না হয় চার লাখ লাগবে।

বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ সরকার বলেন, ঘটনার সময় তিনি ক্লাস নিচ্ছিলেন। পরে অফিস কক্ষে এসে দেখতে পান সুশীল কুমার মাহাতো মেঝেতে পড়ে আছেন। আর তাকে কিল-ঘুসি মারছেন দেবেন্দ্র কুমার মাহাতো ও তার ভাই বিশ্বনাথ কুমার মাহাতো। পরে তিনি ও সহকারী শিক্ষক প্রবীণ কুমার মাহাতো দেবেন্দ্র ও বিশ্বনাথকে নিবৃত্ত করার চেষ্টা করেন। দুপক্ষের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, শিক্ষক দেবেন্দ্র কুমার বিদ্যালয়ের পাশে খড়ের গাদার মধ্যে ঘুমিয়ে ছিলেন। এ সময় মোবাইল ফোনে তার ঘুমন্ত অবস্থার ছবি তোলেন অপর শিক্ষক সুশীল কুমার। এ ধরনের সন্দেহবশত তর্ক-বিতর্কের এক পর্যায়ে রোববার সকালে বিদ্যালয় চলাকালে সুশীল মাহাতোকে মারধর করেন দেবেন্দ্র কুমার ও বিশ্বনাথ কুমার। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আমি প্রথম বলির পাঁঠা হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ

বিশ্বকাপের নকআউটে ২৮ দল; ১২ দেশের বিদায়, অপেক্ষায় যারা

বিয়েতে ১০০ জনের বেশি অথিতি প্রতি ১০০০ টাকা ট্যাক্স!

নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি?

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইরানের ডিফেন্ডার

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র  

ইউরোপে তীব্র তাপে জীবন বিপর্যস্ত, বেড়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

১০

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

১১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

১২

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

১৩

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

১৪

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

১৫

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

১৬

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

১৭

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

১৮

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

১৯

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

২০
X