টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৮:৩৪ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে মেয়ের মরদেহ নিয়ে মা-বাবার মানববন্ধন

মেয়ের মরদেহ নিয়ে মানববন্ধনে মা-বাবাসহ স্বজনরা। ছবি : কালবেলা
মেয়ের মরদেহ নিয়ে মানববন্ধনে মা-বাবাসহ স্বজনরা। ছবি : কালবেলা

টাঙ্গাইলের সখিপুরে রুনা আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মরদেহ নিয়ে মানববন্ধন করেছে নিহতের বাবা-মাসহ স্বজনরা।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এর আগে ২৪ জুলাই রাতে উপজেলার কচুয়া গ্রামে স্বামীর বাড়িতে হত্যার এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা বলেন, প্রায় আড়াই বছর আগে ৫ লাখ টাকা দেনমোহরে সাব্বির ও রুনা আক্তারের বিয়ে হয়। তাদের ৬ মাসের মেয়েসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই সাব্বির রুনার কাছে টাকা দাবি করতেন। বিশেষ করে সন্তান হওয়ার পর থেকে টাকা চাওয়ার মাত্রা আরও বেড়ে যায়। টাকা না দিলে রুনাকে হত্যার হুমকিও দেওয়া হতো। কয়েক দফায় সাব্বিরকে ৪ লাখ টাকা দেওয়া হয়েছে। সবশেষ গত মাসেও ২ লাখ টাকা দাবি করেন সাব্বির।

নিহতের নানা মুকলেছুর রহমান বলেন, স্বামীর পরিবার থেকে সোমবার রাতে জানানো হয়, রুনা আক্তার আত্মহত্যা করেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি রুনা একটি খাটের মধ্যে শুয়ে রয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন ছিল।

নিহত রুনার বাবা রফিকুল ইসলাম বলেন, আমার মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি, জা, ভাসুররা মিলে হত্যা করেছে। আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করছি। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১০

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১১

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১২

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৩

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৫

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৬

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X