মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ভাই গ্রেপ্তার

ডিবির হাতে গ্রেপ্তার মাদককারবারি হাবিবুর রহমান। ছবি : কালবেলা
ডিবির হাতে গ্রেপ্তার মাদককারবারি হাবিবুর রহমান। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুর উপজেলা থেকে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ হাবিবুর রহমান নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাবিবুর রহমান হেলাঞ্চী গ্রামের আমির আলী বিশ্বাসের ছেলে ও খেদাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহর ছোট ভাই।

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছেন। একাধিক মামলায় এর আগেও তাকে কারাগারে যেতে হয়েছে। তিনি চেয়ারম্যানের ভাই হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।

ওসি রুপন কুমার সরকার বলেন, হাবিবুর রহমান একজন শীর্ষ মাদককারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুপুর ২টার দিকে হেলাঞ্চী গ্রামে অভিযান চালান হয়। এ সময় হাবিবুর রহমানের বাড়ির সামনে থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ লাখ ৬৬ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, জব্দ করা আলামতের মূল্য আনুমানিক ৪ লাখ ১৬ হাজার টাকা। এ ব্যাপারে ডিবির উপপরিদর্শক রাজেশ দাস মনিরামপুর থানায় মামলা করেছেন।

খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেন, জরুরি কাজে ঢাকায় এসেছি। হাবিবুরকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি, তবে কি কারণে গ্রেপ্তার করেছে তা এ মুহূর্তে বলতে পারব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে?

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, সাবেক যুবলীগ নেতাসহ আটক ২

ডেঙ্গুর তথ্য জানেন না সিলেটের সিভিল সার্জন

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

ব্রাজিলের বিদায়ে আর্জেন্টিনা কোচের সতর্কবার্তা

জন্মদিনের একদিন আগে মৃত্যু, কী হয়েছিল শাপুর জাদরানের?

ভারতে জন্মগতভাবে কানবিহীন বাংলাদেশি শিশুর প্রতিস্থাপন সম্পন্ন

১০ বছর পর ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’

রক্ত দেওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় শরীরে কী কী ঘটে? জানুন

১০

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

১১

সিলেটের কিনব্রিজ-ঘড়িঘর দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১২

চার বিভাগে ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৩

শিশু মাহফুজ অপহরণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

১৪

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট নিয়ে বিড়ম্বনায় রোগীরা

১৫

মারা গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

১৬

চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড

১৭

কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকার / আব্দুল আজিজকে ঘিরে ঘটনার জন্য তিনি নিজেই দায়ী: লিটুর স্ত্রী

১৮

বিপদ কেন আসে, এটি আপনার কৃতকর্মের ফল নাকি পরীক্ষা?

১৯

আর্জেন্টিনাসহ ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত করল যেসব দল

২০
X