বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১০:০৬ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে ছাত্রদল নেতা রিয়াদুলের বাড়িতে কলেজছাত্রীর অনশন

অনশনরত কলেজছাত্রী। ছবি : সংগৃহীত
অনশনরত কলেজছাত্রী। ছবি : সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের দাবিতে ছাত্রদল নেতা রিয়াদুল হকের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে ছাত্রদল নেতা রিয়াদুল হকের বাড়িতে অনশনে বসেন ওই ছাত্রী।

রিয়াদুল হক বকশীগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও পৌর শহরের মিয়াপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

জানা যায়, উপজেলার বগারচর ইউনিয়নে ওই ছাত্রীর বাড়ি। মঈন মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী তিনি। তার সঙ্গে ছাত্রদল নেতা রিয়াদুল হকের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রেম চলাকালীন সময়ে রিয়াদুল হক ওই কলেজ ছাত্রীকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যায়। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।

মঙ্গলবার রিয়াদুল হক ওই ছাত্রীকে বিয়ে করবে এমন প্রলোভন দেখায় এবং তার বাড়িতে আসতে বলে। রিয়াদুলের কথা মতো প্রেমিকা সন্ধ্যায় তার বাড়িতে গেলে তাকে রেখেই চম্পট দেয় সে। পরে ওই কলেজছাত্রী বারবার রিয়াদুলের ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পান। একপর্যায়ে রিয়াদুলের বাড়িতেই বিয়ের দাবিতে অনশনে বসেন ভুক্তভোগী।

এ ব্যাপারে অনশনে বসা কলেজছাত্রী জানান, তাকে বিয়ে করবে বলে নিয়ে এসেছে রিয়াদুল হক। তাই তিনি রিয়াদুলের বাড়িতে এসেছেন কিন্তু তাকে রেখেই পালিয়েছে রিয়াদুল হক।

অভিযুক্ত রিয়াদুল হকের বাবা বিল্লাল হোসেন বলেন, বিষয়টি আমি এলাকার গণ্যমান্যদের মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে মেয়েটি অনশনে বসেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গত অর্থবছরের চেয়ে এবার ইসির বরাদ্দ বেশি

বয়স্কভাতা অব্যাহত / সিনিয়র সিটিজেনদের ট্রেনে বিনামূল্যে ভ্রমণের প্রস্তাব

কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেটে যুবদলের মিছিল

মোবাইলের সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

আলোচনা-সমালোচনার মধ্যেই শাকিবের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আর্জেন্টিনাতে মেতেছে দুই বোন

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিএনপির বিবৃতি

প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ল ১৫৯৩ কোটি টাকা

‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ছাড়া বাজেটের লক্ষ্য অর্জন অসম্ভব’

১০

ভারতে প্রেমের সম্পর্কের জেরে মা-ভাইয়ের হাতে প্রাণ গেল তরুণীর 

১১

মাদ্রাসাছাত্রকে আত্মহত্যা প্ররোচনায় গ্রেপ্তার সেই শিহাবের দোষ স্বীকার 

১২

কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ কত?

১৩

নারীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার : অর্থমন্ত্রী

১৪

আইন ও বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব

১৫

অবশেষে বাড়ির পথে শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ 

১৬

‘বিশ্বকাপ কারাগার’ বানাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকবেন কারা?

১৭

কুড়িগ্রাম সরকারি কলেজে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

১৮

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে মঞ্চ মাতাবেন যারা

১৯

জবিতে বিশেষ বৃত্তির প্রথম কিস্তির চেক হস্তান্তর

২০
X