কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০২:৩৩ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি বিস্ফোরকসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মো. মিজানুর রহমান মিজান। ছবি : কালবেলা।
গ্রেপ্তার মো. মিজানুর রহমান মিজান। ছবি : কালবেলা।

চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি ২০ গ্রাম বিস্ফোরক ও বোমা তৈরির বিভিন্ন উপকরণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তার মো. মিজানুর রহমান মিজান (২৫) গোমস্তাপুর উপজেলার হোগলা গ্রামের সাদিরুলের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি বাজারের শাওন হোটেল এলাকার অস্থায়ী বাসিন্দা।

মঙ্গলবার (২৫জুলাই) দুপুরে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া এলাকায় বিস্ফোরক উদ্ধার অভিযান পরিচালনা করে র‍্যাব।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া এলাকায় লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে বিস্ফোরক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বোমা তৈরির বিস্ফোরক ৪ কেজি ২০ গ্রাম, তিনটি খালি টিনের জর্দ্দার কৌটা, দুই সেমি সাইজের লোহার পেরেক ২৫০ গ্রাম, ব্লেডের ভাঙা অংশসহ মো. মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X