উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৩:৩৫ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আরসা’র সঙ্গে গোলাগুলিতে এপিবিএন সদস্য গুলিবিদ্ধ

উখিয়ার মধুরছড়া ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন সদস্য। ছবি : কালবেলা
উখিয়ার মধুরছড়া ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন সদস্য। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ার ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সঙ্গে আরসা সদস্যদের গোলাগুলিতে এক এপিবিএন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।

রোববার (১৪ জুলাই) ভোরে উখিয়া উপজেলার মধুরছড়া ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে এ ঘটনা ঘটে।

ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন মো. শাহরাজ (২৫)। তিনি এপিবিএনের মধুরছড়া পুলিশ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত।

মোহাম্মদ ইকবাল বলেন, রোববার ভোরে উখিয়ার মধুরছড়া ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে এপিবিএন পুলিশের ৯ সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। একপর্যায়ে ক্যাম্পের কাঁটাতারের সীমানার বাইরে থেকে ৩০-৩৫ জন আরসা সদস্য প্রবেশ করে অতর্কিত এপিবিএন সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। গোলাগুলির এক পর্যায়ে আরসা সদস্যরা পালিয়ে যায়। এ সময় তাদের ছোড়া গুলিতে মো. শাহরাজ নামের এপিবিএনের এক সদস্য গুলিবিদ্ধ হন। এতে তার ডান উরু ও ডান হাতের আঙুল আঘাতপ্রাপ্ত হয়।

এডিআইজি বলেন, গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ এপিবিএন সদস্যকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান মোহাম্মদ ইকবাল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেড়িয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১০

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১১

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১২

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১৩

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৪

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৫

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৬

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৭

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৮

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৯

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

২০
X