ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১১:০৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট করলেন সাংবাদিকরা

ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসে সামনে সাংবদিকদের অবস্থান ধর্মঘট। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসে সামনে সাংবদিকদের অবস্থান ধর্মঘট। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক (ডিসি) সভাকক্ষে আয়োজিত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট করেছেন সাংবাদিকরা। অসৌজন্যমূলক আচরণ করার প্রতিবাদে রোববার (১৪ জুলাই) দুপুরে আয়োজিত ‘শিশু শ্রম নিরসন বিষয়ক মতবিনিময়’ অনুষ্ঠান বয়কট করে ডিসি অফিসে অবস্থান ধর্মঘট পালন করেন তারা।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়।

কিন্তু আমন্ত্রিতদের বসার ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। তবে জেলা প্রশাসন বিষয়টি আমলে নেয়নি। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন, জেলা প্রশাসককে আসন বিন্যাসের বিষয়টি জানানোর পরও তিনি কোনো ব্যবস্থা নেননি।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান খোকন বলেন, জেলা প্রশাসকের আমন্ত্রণপত্র পেয়ে আমি অনুষ্ঠানে বসার কোনো ব্যবস্থা না দেখে সম্মান রক্ষার্থে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যাই।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মাহবুবুর রহমান মন্তব্য না করে এড়িয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, নেপথ্যে কী

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

আশুরা : করণীয় ও বর্জনীয়

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

১০

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

১১

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১২

লক্ষ্মীপুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা

১৩

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

১৪

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

১৫

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৬

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

১৭

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

১৮

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

১৯

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২০
X