সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০২:৩৮ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

আসামি ধরতে গিয়ে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

নিহত রায়গঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম শাহ। ছবি : সংগৃহীত
নিহত রায়গঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম শাহ। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় আসামি ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে হয়ে রেজাউল ইসলাম শাহ (৪৫) নামে এক পুলিশের উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় সরস্বতী নদীতে এ ঘটনা ঘটে। মৃত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানার উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নওগাঁ জেলার পত্নিতলা উপজেলার বাসিন্দা।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, রায়গঞ্জ থানার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের বাসিন্দা দস্যুতা মামলার আসামি নাজমুল হোসেন সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় থাকতেন।

সকালে তাকে গ্রেপ্তার করতে রেজাউল ইসলাম শাহ কনস্টেবলসহ অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজমুল দৌড়ে ধোপাকান্দি এলাকায় সরস্বতী নদীতে ঝাঁপ দেয়। এ সময় তার পিছু ধাওয়া করতে করতে এসআই রেজাউলও নদীতে ঝাঁপ দেন। আসামি নাজমুল সাঁতরে নদী পার হলেও এসআই রেজাউল আর নদী থেকে উঠতে পারেননি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডা. গোলাম আম্বিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, সকালে ডাকাতি মামলার আসামি ধরতে গিয়ে নদীতে অভিযান চালানোর সময় পানিতে ডুবে নিখোঁজ হন রেজাউল। পরে ডিবি পুলিশের টিম গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১০

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১১

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১২

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৪

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৫

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৬

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৭

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

২০
X