ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা

অভিযুক্ত চেয়ারম্যান শেখ গোলাম কাউসার। ছবি : কালবেলা
অভিযুক্ত চেয়ারম্যান শেখ গোলাম কাউসার। ছবি : কালবেলা

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গেলে ৩ সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন দৈনিক মানবকণ্ঠের সদরপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির প্রতিনিধি শফিকুল ইসলাম জনি ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি আরিফুজ্জামান হিমনের ওপর হামলা চালায়। হামলার শিকার সাংবাদিকরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হামলার শিকার সাংবাদিক মিজানুর রহমান বলেন, উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার ও সচিব তামান্না আক্তারের বিরুদ্ধে ওই ইউনিয়ন পরিষদ সদস্যদের অভিযোগের সত্যতা যাচাই করতে গেলে চেয়ারম্যানের নেতৃত্বে আমিসহ তিন সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে তার লোকজন দিয়ে আমাদের ওপর আক্রমণ করা হয়।

তিনি বলেন, দুপুরে বিভিন্ন বিষয়ে পরিষদে গিয়ে ইউনিয়ন পরিষদের সচিবের সঙ্গে কথা বলতে গেলে তিনি কোনো কথা বলতে পারবে না বলে অপারগতা প্রকাশ করেন। পরে চেয়ারম্যান পরিষদেেএলে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি ফোন দিয়ে তার লোকজনকে ডেকে আনেন। তারা এসেই আমাদের ওপর হামলা চালায়।

মারধরের শিকার মাইটিভির প্রতিনিধি শফিকুল ইসলাম জনি বলেন, হামলার ঘটনার পর দ্রুত জেলা শহরে এসে জেলার সাংবাদিকদের বিষয়টি জানাই। এ কারণে থানায় অভিযোগ দিতে পারিনি। সাংবাদিক নেতাদের বিষয়টি জানানো হয়েছে, তারা যে সিদ্ধান্ত দিবেন, সেটাই করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চেয়ারম্যান শেখ গোলাম কাউসার হামলার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে কালবেলাকে বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটলেও আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। তবে কারা হামলা চালিয়েছে সেটা বলতে পারব না।’

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল কালবেলাকে বলেন, সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণ কাম্য নয়। চেয়ারম্যানের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। চেয়ারম্যানসহ যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশাসনের প্রতি দাবি জানাই।

সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি জানা নেই। তবে হামলার শিকার সাংবাদিকরা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী কালবেলাকে বলেন, বিষয়টি জানতে পেরেছি। চেয়ারম্যানকে ফোন দিয়েছিলাম, তার দাবি তিনি হামলার সঙ্গে জড়িত নন। তবে বিষয়টি তদন্ত করে দেখব। হামলার শিকার সাংবাদিকরা যদি আইনের সহযোগিতা চায় তাহলে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X