কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৭:১৫ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি নেতাদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন’

আখন্দ জেনারেল হাসপাতালের রিসিপশন। ছবি: সংগৃহীত
আখন্দ জেনারেল হাসপাতালের রিসিপশন। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মীদের কুমিল্লা নগরীর একটি হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে নগরীর রেসকোর্স এলাকায় অবস্থিত আখন্দ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানেও দুর্ঘটনায় আহত ৩ জন রোগী এই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানায় কর্তৃপক্ষ।

এদিকে গত শনিবার (২২ জুলাই) ডিএসবি সদস্য পরিচয় দিয়ে সকালে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার আখন্দ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন নেতাকর্মীকে বের করে দেওয়ার অভিযোগ আনা হয়। পরবর্তীতে এ বিষয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এদিকে ২০ জুলাই এ ঘটনায় আহত চিকিৎসাধীন রোগীদের হাসপাতাল থেকে ছাড়পত্রের লিখিত রেকর্ড রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে নিশ্চিত করে।

আকন্দ জেনারেল হাসপাতালের ম্যানেজার মো. নাছির উদ্দিন ইকবাল জানান, ‘১৪ জুলাই দুপুরে প্রায় ৩০ জন ব্যক্তি শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়ে আহত অবস্থায় হাসপাতালে আসে এবং কোনো এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে তারা হাসপাতালে এন্ট্রি নেন। পরে তাদের মধ্যে ৯ জনকে ভর্তি রেখে সেদিনই প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বাকিদের ছেড়ে দেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি রোগীদের হাসপাতালে দেখতে আসা লোকদের থেকে জানতে পারেন- আহত ব্যক্তিরা বিএনপির দলীয় রাজনৈতিক কর্মসূচি পালনকালে সংঘর্ষে আহত হন। পরে কিছুটা সুস্থ্ হওয়ায় আহতদের ২০ জুলাই হাসপাতাল কর্তৃপক্ষ অপেক্ষাকৃত বেশি অসুস্থ ৩ জনকে রেখে বাকি ৬ জনকে ছেড়ে দেন। ২১ জুলাই রাতে শারীরিক চেকআপ করার জন্য পুনরায় কয়েকজন রোগী হাসপাতালে আসে এবং বেড নিয়ে রাত কাটায়।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, শনিবার (২২ জুলাই) সকালে আখন্দ হাসপাতালে সাদা পোশাকধারী ৩ জন ব্যক্তি ডিএসবি সদস্য পরিচয় দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের নিয়ে সংবাদ সম্মেলন হবে বলে তাদের কাছে তথ্য রয়েছে, এ বিষয়ে কর্তৃপক্ষ জানেন কিনা জানতে চান। হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের কোনো তথ্য নেই বলে পরিচয়ধারী গোয়েন্দা সদস্যদের জানান।

পরে সাদা পোশাকধারীরা হাসপাতালে ভর্তিকৃত রোগীদের যথাযথ যত্ন নিতে বলে চলে যান। নাছির উদ্দিন ইকবাল আরও জানান, ওই সময়ে হাসপাতালে পুলিশ এসেছে এ খবর শুনে শুক্রবার রাতে চেকআপ করতে এসে বেডে থাকা কয়েকজন রোগী তাড়াহুড়া করে কাউকে কিছু না বলে হাসপাতাল ছেড়ে যান।

পুলিশ কর্তৃক হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগী বের করে দেওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য মিডিয়ায় প্রকাশ প্রসঙ্গে ম্যানেজার ইকবাল জানান, এ বিষয়ে মিডিয়ায় কী প্রকাশিত হয়েছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। আর তাদের চেয়ারম্যান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ এ ধরনের কোনো কথা বলেননি। হাসপাতালের চেয়ারম্যান কাজী তাহমিনা আক্তার ওই দিন হাসপাতালে অনুপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

তবে হাসপাতালে রোগীদের কাগজপত্র অনুসন্ধানে জানা যায়, এ ঘটনায় আহত ভর্তিকৃত সব রোগীকে বৃহস্পতিবার ছাড়পত্র দেওয়ার রেকর্ড রয়েছে। পরবর্তী সময়ে এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো রোগী চিকিৎসাধীন থাকার রেকর্ড পাওয়া যায়নি। এ ছাড়া ২১ তারিখ রাতে চেকআপ করতে আসা রোগীদের ভর্তির কোনো রেকর্ডও হাসপাতাল কর্তৃপক্ষ দেখাতে পারেনি।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান জানান, পুলিশের গোয়েন্দা বিভাগের কোনো সদস্য হাসপাতালে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা উদ্দেশ্যপ্রণোদিত, প্রপাগান্ডা ছাড়া আর কিছুই না।

এ বিষয়ে হাসপাতালের চেয়ারম্যান কাজী তাহমিনা আক্তারকে মিডিয়ায় প্রকাশিত বিষয়টিসহ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন তুললে তিনি কথা বলতে রাজি হননি। একপর্যায়ে তিনি তার চেম্বারের দরজা বন্ধ করে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১০

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১১

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১২

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৩

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৪

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৫

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৬

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৭

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৮

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৯

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

২০
X