টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৪:৪৩ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৭:১২ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে নাশকতার ১১ মামলায় গ্রেপ্তার ১৭৯

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

টাঙ্গাইলে নাশকতার ১১ মামলায় ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে জেলায় জনমনে স্বস্তিতে ১৬ ঘণ্টা কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসক মো.কায়ছারুল ইসলাম।

শনিবার (২৭ জুলাই) টাঙ্গাইল পুলিশ সুপার মো. গোলাম সবুর বলেন দেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নামে টাঙ্গাইলের বিভিন্ন জায়গাতে নাশকতা চালায় দুষ্কৃতিকারীরা।

এতে দৃস্কৃতিকারীদের বিরুদ্ধে ৫টি থানায় ১১টি মামলা করা হয়েছে। এর মধ্য মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল, কালিহাতী ও টাঙ্গাইল সদর থানা রয়েছে ।

এসব থানায় ৩৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ হাজার ৪৫০ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে চলমান কারফিউ শনিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিথিল রাখার ঘোষণা দেন জেলা প্রশাসক মো.কায়ছারুল ইসলাম।

টাঙ্গাইল জেলা প্রশাসক মো.কায়ছারুল ইসলাম বলেন, জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় শনিবার কারফিউ ১৬ ঘণ্টা শিথিল করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো হট্টগোল নাই। এছাড়া পরিস্থিতির অবনতি না হলে রোববার দিন এই আদেশ দেওয়া হতে পারে যদি স্বাভাবিক থাকে তা হলে শিথিল থাকবে।

এদিকে, কারফিউ শিথিল করায় জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার উদ্দেশে বাস-ট্রাক সহ সকল প্রকার যানবাহন ছেড়ে গেছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানও খোলা রয়েছে। জনগণ স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ সব আর্থিক প্রতিষ্ঠানে সরকারি নিদের্শনা অনুযায়ী সকাল থেকে বিকেল পর্যন্ত কার্যক্রম চলছে। তবে কারফিউ শিথিল করা হলেও সড়ক-মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব-পুলিশের টহল চলেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি টহলে রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও র‌্যাব টহলে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X