গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২

বরিশালের গৌরনদীতে কাভার্ডভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাকবলিত যান। ছবি : কালবেলা
বরিশালের গৌরনদীতে কাভার্ডভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাকবলিত যান। ছবি : কালবেলা

বরিশালের গৌরনদীতে কাভার্ডভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২ আগস্ট) সকাল পৌনে সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার আবু তালেবের ছেলে পিকআপ চালক মাহিম (২০) ও বরিশালের বাকেরগঞ্জের মৃত আব্দুল ফকিরের ছেলে পিকআপের যাত্রী আলেক ফকির (৪৫)।

ফায়ার সার্ভিসের গৌরনদী স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও গাড়ির মধ্যে আটকে পড়া দুজনকে হাইড্রোলিক ইকুইপমেন্ট ব্যবহারের মাধ্যমে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান জানান, ঢাকা থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে পিকআপটি বাকেরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক মাহিম ও পিকআপের যাত্রী আলেক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

১০

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

১১

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

১২

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

১৩

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১৪

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১৫

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১৬

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৭

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৮

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৯

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

২০
X