নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০২:৩৫ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে পূজা উদযাপন পরিষদের সভাপতিসহ চারজনের বাড়িতে হামলা

দ্বীপেন্দ্রনাথ সাহার বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
দ্বীপেন্দ্রনাথ সাহার বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

নাটোরের লালপুরে পূজা উদযাপন পরিষদের সভাপতির বাড়িসহ অন্তত চারটি বাড়ি ও একটি মন্দিরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।

উপজেলার জোতদৈবকী শিব ও কালীমন্দির কমিটি সূত্রে জানা যায়, সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও মন্দিরের সভাপতি স্কুলশিক্ষক দ্বীপেন্দ্রনাথ সাহার বাড়িতে হামলা করে। দুর্বৃত্তরা তার বাড়ির একটি ফটক ভেঙে ফেলে। তবে দ্বিতীয় ফটকটি ভাঙতে না পারায় বাইরে থেকে জানালা ভেঙে ফেলে।

এ সময় তারা দ্বীপেন্দ্রনাথকে হত্যার হুমকি দেন। এরপরেই দুর্বৃত্তরা তার ভাই নরেশ চন্দ্র সাহা ও প্রতিবেশী শিমুল সরকারের বাড়িতে হামলা করে। তারা দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করে।

নরেশ চন্দ্রের দাবি, দুর্বৃত্তরা তার বাড়ি থেকে লক্ষাধিক নগদ টাকা, চার ভরি সোনার গহনা, ল্যাপটপ, ফোন, রাউটার, চালের বস্তা, ফ্রিজের হিমায়িত খাবার লুট করে নিয়ে যায়।

সোমবার রাতে দুর্বৃত্তরা উপজেলার মাধবপুর পালপাড়াতে কলেজশিক্ষক দ্বীগেন্দ্রনাথ পাল ও রনেন্দ্রনাথ পালের বাড়িতে হামলা করে। এ সময় দুর্বৃত্তরা মালামাল লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা রনেন্দ্রনাথের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে। এ ছাড়া একই রাতে ভাটপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক কার্তিক চন্দ্রের বাড়িতেও হামলা করে।

এর আগে দুর্বৃত্তরা জোতদৈবকী শিব ও কালীমন্দিরে হামলা করে মন্দিরের ৮টি সিসি ক্যামেরা ভেঙে ফেলে।

ভুক্তভোগী দ্বীপেন্দ্রনাথ সাহা জানান, তার বাড়িটি মন্দিরের পাশেই। দুর্বৃত্তরা মন্দিরে হামলার পরপরই তাদের বাড়িতে হামলা করে। এ সময় তিনি লালপুর থানাকে বিষয়টি জানালে একজন কর্মকর্তা পুলিশ পাঠাতে অপারগতা জানান।

এ বিষয়ে জানতে লালপুর থানার ওসিকে একাধিকবার কল দিলেও ফোনটি রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X