আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আখাউড়ায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিছন্নতায় মাঠে নেমেছেন শিক্ষার্থীরা

আখাউড়া পৌরশহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
আখাউড়া পৌরশহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন করতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে রাস্তায় নেমে দায়িত্ব পালন করছেন তারা। পাশাপাশি আখাউড়া রেলওয়ে স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজও করছেন।

শিক্ষার্থীরা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অনেক স্বেচ্ছাসেবী তাদের সঙ্গে এসব কাজে অংশ নেন। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষ।

এদিকে বেলা সাড়ে ১২টার দিকে পৌরশহরের সড়কবাজার আদর আলী কমপ্লেক্সের সামনে যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি তারা চালকদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিচ্ছেন।

সালাউদ্দিন খোকন নামের বাজারের এক ব্যবসায়ী বলেন, চলমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রাস্তায় না থাকায় সকাল থেকেই শহরের এই রাস্তার মোড়ে যানজট সৃষ্টি হয়। এতে পথচারী ও ক্রেতারা ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীরা মাঠে নামায় পথচারীসহ শহরের মানুষের মাঝে এখন কিছুটা স্বস্তি ফিরেছে।

রবিন নামের এক অটোরিকশাচালক বলেন, যেহেতু বর্তমানে শহরে ট্রাফিক পুলিশ নাই। ছাত্ররা রাস্তায় নেমে দায়িত্ব পালন করায় আমাদের অনেক সহযোগিতা হচ্ছে।

হোসেন মিয়া নামের এক পথচারী বলেন, শহরের এই জায়গায় প্রায় সময়ই যানজট লেগে থাকে। স্কাউটরা দায়িত্ব পালন করায় আমাদের অনেক উপকার হচ্ছে।

আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের রোভার স্কাউটের সিনিয়র সদস্য আকিব উজ্জামান আকান্দ বলেন, ট্রাফিক না থাকায় শহরের এই জায়গায় সবসময়ই যানজট লেগে থেকে। আমরা এখানে ১০-১২ জন মিলে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। শহরের অন্যান্য জায়গায়ও আমাদের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে আমরা এই দায়িত্ব পালন করে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X