রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১২:০৪ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশৃঙ্খলার প্রতিবাদে আ.লীগের শান্তি সমাবেশ

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলার প্রতিবাদে নারায়ণগঞ্জে আ.লীগের শান্তি সমাবেশ। ছবি : কালবেলা
বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলার প্রতিবাদে নারায়ণগঞ্জে আ.লীগের শান্তি সমাবেশ। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামের ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন মায়ারবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের রাজনৈতিক মুখপাত্র শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদের তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান ফয়েজ।

এতে বক্তব্যে দেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন কমল, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তায়েবুর রহমান, করিম পাঠান, সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, কায়েতপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, কাঞ্চন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম শান্ত, ভুলতা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলী মাস্টার, আওয়ামী মহিলা লীগের স্বপ্না আক্তার, মিনারা আক্তারসহ আরও অনেকে। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারাও অংশ নেন।

সমাবেশ শেষে একটি শান্তি মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক প্রদক্ষিণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X