সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ। ছবি : কালবেলা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ। ছবি : কালবেলা

গোপালগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে।

এরপর জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সকল সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। পরে সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজার হাজার নেতাকর্মীর।

সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে কালো পতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দীন আজম, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম বদর, দপ্তর সম্পাদ ইলিয়াস হক, প্রচার সম্পাদক নজরুল ইসলামসহ জেলার সব উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ নেতাকর্মীরা।

এ সময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদ ইলিয়াস হক সব সহকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছারাই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘শিক্ষার্থী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১০

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১১

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৩

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৪

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৫

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৬

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৭

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৮

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৯

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X