টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আবদুল্লাহপুরে পুলিশের ব্যাপক তল্লাশি

তল্লাশি চালাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
তল্লাশি চালাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

বিএনপির ডাকা অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ আবদুল্লাহপুর মোড়ে গতকাল শুক্রবারের তুলনায় আজ শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাথায় অবস্থান করছে অসংখ্য পুলিশ। যানবাহন তল্লাশির পাশাপাশি সাধারণ পথচারীদের জিজ্ঞাসাবাদ করছেন তারা।

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আশুলিয়া সড়ক এসে যুক্ত হয়েছে আবদুল্লাহপুর মোড়ে। এর মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলাসহ আশপাশের এলাকা থেকে ঢাকায় প্রবেশ করেন মানুষ। ঢাকা-আশুলিয়া সড়ক হয়ে টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের একাধিক জেলার লোকজন রাজধানীতে প্রবেশ করেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েক দিনের তুলনায় পুলিশের সংখ্যা প্রচুর বেড়েছে। আবদুল্লাহপুর মোড়ে সড়ক ও সড়কের পাশে অবস্থান করছেন প্রায় ৫০ থেকে ৬০ জন পুলিশ সদস্য। কোনো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল বা কোনো পথচারীকে সন্দেহ হলেই তারা গতিরোধ করে তল্লাশি চালাচ্ছেন। এ সময় যাত্রীরা বিরক্ত হওয়ার পাশাপাশি কিছুটা আতঙ্ক অনুভব করার কথা জানান।

গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকার বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন আকরাম হোসেন। বাসে উঠে পুলিশ তার পুরো ব্যাগ তল্লাশি করেন। আকরাম হোসেন বলেন, ‘আমার ব্যাগে কিছু কাপড়চোপড় ছাড়া আর কিছু নেই। আমি তাদের (পুলিশ) বলেছি। তাও সন্দেহবশত পুরো ব্যাগ তল্লাশি করেছে। কিন্তু কিছুই পায়নি। অযথাই হয়রানি।

এসব বিষয়ে জানতে চাইলে তল্লাশিচৌকির ঊর্ধ্বতন কেউ বক্তব্য দিতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পরিদর্শক পদমর্যাদার একজন বলেন, অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন কোনো প্রকার বিশৃঙ্খলা করার সুযোগ না পায়, সে জন্যই কড়াকড়ি অবস্থা আরোপ করা হয়েছে। প্রয়োজনে আরও কঠোর অবস্থানে যাবে পুলিশ।

ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ বেলা ১১টা থেকে পাঁচ ঘণ্টার ‘অবস্থান’ কর্মসূচি পালন করে বিএনপি। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনিরআখড়া এলাকায় এই অবস্থান কর্মসূচি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্যাগ কর্মকর্তারা অনুপস্থিত / ধার করা কর্মকর্তা দিয়েই চলছে এইচএসসি পরীক্ষা

কাদামাখা পথে কাঁধে চেপে বিয়ের আসরে বর

বন্যায় এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি 

১০

ছাদ চুইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল

১১

মাঝ রাতে সন্তানদের চিৎকারে ঘরে মিলল গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত দেহ

১২

কমতে শুরু করেছে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা 

১৩

সিলেট থেকে প্রায় এক লাখ ঘনফুট পাথর জব্দ

১৪

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

১৫

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা, দোষীর যাবজ্জীবন

১৬

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি গরীব-দুস্থরা

১৭

বিপৎসীমার ১০ সেন্টিমিটার অতিক্রম করল তিস্তার পানি, বড় বিপদের মুখে নিম্নাঞ্চল

১৮

ইন্টারনেট ব্যবসায়ীকে ‘ডেভিড ইমিনের’ ফোন, দুদিন পরেই প্রতিষ্ঠানে হামলা

১৯

সেমিফাইনালের আগে মেসিকে ঘিরে উদ্বেগ

২০
X