মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে দেয়ালে দেয়ালে নতুন শিল্পকর্ম আঁকছেন শিক্ষার্থীরা

দেয়ালগুলোতে বিজয় উল্লাসের নানা ধরনের চিত্র আঁকছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
দেয়ালগুলোতে বিজয় উল্লাসের নানা ধরনের চিত্র আঁকছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

গ্রাফিতি, দেয়াল লিখন, ক্যালিগ্রাফি, পেইন্টিং করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের সফলতা, ত্যাগ ও আত্মাহুতির চিত্র স্মরণীয় করে রাখতেই স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা দেয়ালে আঁকছেন গ্রাফিতি।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে মহেশপুর গার্লস স্কুল রোডের দেয়ালগুলোতে বিজয় উল্লাসের নানা ধরনের চিত্র আঁকতে দেখা যায়। মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিপুণ হাতের তুলির ছোঁয়ায় প্রাণ ফিরে পাচ্ছে ইট-সিমেন্টের দেয়ালগুলো। তারা পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল লিখন ও অঙ্কনের কাজ করে পরিবেশ উজ্জ্বল এবং দৃষ্টিনন্দন করে উপস্থাপন করছে।

শিক্ষার্থী মাউন ও তোয়া বলেন, ইতিহাসের সাক্ষী হিসেবে ২৪ সালকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই শিল্পকর্ম।

শিক্ষার্থী অবন্তী মুন্নি বলেন, বিজয়ের পর আনন্দ দেশব্যাপী ছড়িয়ে দিতে আমরা দেয়াল লিখনের কাজ হাতে নিয়েছি। সঙ্গে সঙ্গে বিভিন্ন স্লোগান এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়া হবে, যেন তারা নিজেরা সচেতন হয়।

রাবি চারুকলার সাবেক ছাত্র আবু জাফর বাবু বলেন, দলবেঁধে শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে তুলে ধরছেন আন্দোলনের নানা স্মৃতিপট, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, অসাম্প্রাদিক চেতনার বাংলাদেশ। রংপুরের আবু সাইদ কিংবা মুগ্ধর পানি লাগবে পানি এই আহ্বানের ছবি। ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকে গ্রাফিতির মাধ্যমে দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১০

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১১

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১২

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৩

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৪

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৫

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৬

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৭

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৮

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৯

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

২০
X