চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি : কালবেলা
দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডেরে কর্মকর্তা মুজাম্মেল হোসেন (৪৬), শাখাওয়াত (৪০) ও মাইক্রোবাসচালক তারেক হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসের চালকসহ চারজন কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনের মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দ্রুত গতিতে চলা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে চালকসহ তিনজন নিহত হন।

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কুমিল্লা অঞ্চলের ডিএমডি মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা অফিস থেকে কল পেয়ে ঘটনাস্থলে যাই। দুর্ঘটনায় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটি ঢাকা অফিসের। নিহত তিনজনের মধ্যে দুজন স্টাফ ও অপরজন চালক। তারা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল।

চান্দিনা ফায়ার স্টেশনের কর্মকর্তা অনয় কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করি। একজনকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটিতে থাকা চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যায়। মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১০

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১১

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১২

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৩

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৪

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৫

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৬

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৭

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৮

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৯

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

২০
X