গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ কর্মীকে বেধড়ক পিটিয়ে হত্যা

নিহত ছাত্রলীগ কর্মী রাশেদ সিকদার। ছবি : সংগৃহীত
নিহত ছাত্রলীগ কর্মী রাশেদ সিকদার। ছবি : সংগৃহীত

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বরিশালের গৌরনদীতে এক ছাত্রলীগ কর্মীকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বার্থী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ কর্মীর নাম রাশেদ সিকদার (২২)। তিনি উপজেলার বড় দুলালি গ্রামের কালাম সিকদারের ছেলে।

অভিযুক্তরা হলেন- বার্থী ইউনিয়ন ছাত্রদল নেতা আল আমিন তালুকদার, ছাত্রদল কর্মী সাইমুন তালুকদার ও হামিম তালুকদারসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন।

কান্নাজড়িত কণ্ঠে নিহতের মা হাসনু বেগম বলেন, তাবলিগ জামাতে এক চিল্লা দিয়ে বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকার বাসায় আসে রাশেদ। এরপর নাতি (রাশেদের ছেলে) রাফসান শিকদারকে (২) দেখার জন্য ঢাকা থেকে শুক্রবার দুপুরে গ্রামের বাড়ি এসে জুমার নামাজ আদায় করে।

নিহতের স্ত্রী সুমী বেগম বলেন, আমার ছেলে রাফসান (২) তার বাবার কাছে মিষ্টি খাওয়ার বায়না ধরে। এরই মধ্যে মোবাইলে ফোন করে ছাত্রদল কর্মী সাইমুন তালুকদার আমার স্বামী রাশেদকে সন্ধ্যার পর বার্থী বাজারে যেতে বলেন। ফোন পেয়ে আমার স্বামী তার বন্ধুদের সঙ্গে দেখা করতে ও ছেলের জন্য মিষ্টি আনতে বার্থী বাজারে যায়।

নিহতের বড় ভাই রাসেল সিকদার অভিযোগ করে বলেন, আমার ভাই রাশেদ ঢাকা মহানগরীর ইসলামবাগ এলাকায় আমার ব্যবসা দেখাশোনা করে আসছিল। সম্প্রতি রাশেদের কাছে একলাখ টাকা চাঁদা দাবি করে আসছিল বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন তালুকদারসহ তার সহযোগীরা। আমরা দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করি। চাঁদার টাকা না পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে আমার ভাই রাশেদকে বার্থী বাজারে পেয়ে ছাত্রদল নেতা আল আমিন তালুকদার, ছাত্রদল কর্মী সাইমুন তালুকদার, হামিম তালুকদারসহ ১০-১৫ জন তার (রাশেদ) ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য সে (রাশেদ) দৌড়ে বার্থী বাজারের কামরুল খানের দোকানে আশ্রয় নেয়। সেখান থেকে ধরে জোরপূর্বক বার্থী বাসস্ট্যান্ডে নিয়ে হামলাকারীরা রাশেদকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটানোসহ রক্তাক্ত জখম করে।

মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকায় নেওয়ার পথে মারা যায় রাশেদ।

বার্থী বাজারের ব্যবসায়ী কামরুল খান অভিযোগ করেন, রাশেদ তার দোকানে আশ্রয় নেওয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠান ও মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চাঁদা না পেয়ে রাশেদকে পিটিয়ে হত্যা করার অভিযোগ এনে নিহতের ভাই রাসেল শিকদার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১০

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১১

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৩

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৪

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৫

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৬

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৭

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৮

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৯

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

২০
X