এস এম জুবাইদ, পেকুয়া (কক্সবাজার)
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এখনো থামেনি ওয়াসিমের মায়ের আহাজারি

চট্টগ্রামে নিহত পেকুয়ার ওয়াসিম আকরামের মায়ের আহাজারি। ছবি : কালবেলা
চট্টগ্রামে নিহত পেকুয়ার ওয়াসিম আকরামের মায়ের আহাজারি। ছবি : কালবেলা

এখনো থামছে না ছেলেহারা মায়ের আহাজারি। কেউ দেখতে গেলে বা ছেলের নাম ধরলেই ডুকরে ডুকরে কান্না করছেন। কান্না তো আর থামাতে পারে না কেউ। কখন থামবে জানে কেউ। এ অবস্থা কোটা আন্দোলনে চট্টগ্রামে নিহত পেকুয়ার ওয়াসিম আকরামের মা জোৎস্না আক্তারের। শনিবার (১৭ আগস্ট) বিকেলে নিহত ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে এমন করুণ দৃশ্য দেখা যায়।

নিহত ওয়াসিম আকরামের মা জোৎস্না আক্তারের সঙ্গে কথা হয় কালবেলা প্রতিনিধির। তিনি বলেন, ২০০১ সালের ৬ ডিসেম্বর ওয়াসিম আকরামের জন্ম। ওয়াসিম ২০১২ সালে মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পাস করে। ২০১৪ সালে জেএসসি পাস করে মেহেরনামা উচ্চ বিদ্যালয় থেকে এবং একই স্কুল থেকে ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ২০১৭ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হয় চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজে। সেখান থেকে ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম কলেজে সমাজবিজ্ঞান বিষয় নিয়ে অনার্সে ভর্তি হয়। সে চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল।

জানা যায়, ওয়াসিম চট্টগ্রাম কলেজে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ওয়াসিম আকরাম পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী শফিউল আলমের ছেলে। তারা দুই ভাই ও তিন বোন। তার বাবা একজন প্রবাসী। তার বড়ভাই আরশেদ আলীও প্রবাসী।

ওয়াসিমের মা জোৎস্না আক্তার বলেন, সে পড়ালেখায় ভালো ছিল। ওয়াসিম সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে ভালোবেসে ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে যায়। আমরা রাজনীতি না করতে বললেও সে মানত না। চট্টগ্রাম শহরে কলেজে গিয়েও সে রাজনীতি ছাড়েনি। ঘরে এলে এগুলো বললে হেসে নমনীয় ভাষায় সব উড়িয়ে দিত। ওয়াসিমকে হত্যা করে আমার বুক খালি করা হয়েছে। ওয়াসিম স্বৈরাচার মুক্ত করতে প্রাণ দিয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই।

মামলার বিষয়ে তিনি বলেন, আমাকে বাদী করে মামলা করার জন্য বলছে চট্টগ্রামের পুলিশ।

নিহত ওয়াসিমের ছোট বোন মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাবরিনা ইয়াছমিন বলে, প্রথমে কোটা সংস্কার আন্দোলনে আমার ভাইকে যারা মেরেছে আমি তাদের বিচার চাই। আমার দুই ভাই। এক ভাই প্রবাসে। আর আন্দোলনে ওয়াসিম ভাইয়াকে হারিয়েছি।

ভাইয়া সব সময় বলতেন, সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক হয়ে এলাকার ছেলেমেয়েদের পড়াবেন এবং মায়ের পাশে থাকবেন। তার আশা ছিল শিক্ষক হওয়ার। তিনি আমাদের ফেলে পরপারে চলে গেছেন।

পেকুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এরশাদুল আলম কালবেলাকে বলেন, আমরা ওয়াসিমের মতো এক মেধাবী নেতাকে হারিয়েছি। সে আর ফিরে আসবে না। তবে তার একটি লেখা সবসময় চোখে ভাসে ‘সবাই চলে এসো ষোলশহরে, আমি শহীদ হবো আজ।’ এ লেখাটি এখন শুধুই স্মৃতি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

এদিকে ওয়াসিমের মৃত্যুর পরদিন ১৭ জুলাই জানাজা শেষে তার মায়ের সঙ্গে ভারত থেকে ভিডিও কলে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। ওয়াসিমের মৃত্যুতে তিনি আবেগাপ্লুত হন এবং তার মাকে সান্ত্বনা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে বলেন। পরে তিনি ওয়াসিমের পরিবারের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন।

২৮ জুলাই কক্সবাজার জেলা প্রশাসকের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত ওয়াসিম আকরামের পরিবারকে গণভবনে ডেকে নিয়ে ৫০ হাজার টাকা ও ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নিহত ওয়াসিম আকরামের মা জোৎস্না আক্তার, তার ছোট চাচা হাফেজ জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৬ জুলাই বিকেল ৩টার দিকে চট্টগ্রামে মুরাদপুর এলাকায় আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে মেধাবী শিক্ষার্থী ওয়াসিম আকরামের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান’

শূন্যরেখা থেকে থানা হেফাজতে পুশইনের শিকার সেই বৃদ্ধ

আবারও টস জিতল অস্ট্রেলিয়া, একাদশ থেকে বাদ সাইফ

আয়-ব্যয়ের হিসাবই কি সব? আর কী থাকে বাজেটের ভেতর?

বিশ্বকাপ জিতলে কে কত টাকা পাবে?

বাজেটের আগে স্বর্ণের দামে বড় পতন

ওয়ালটন ফ্যান ফিফা বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে জিতে নিন আর্জেন্টিনার জার্সি

টাইগারদের আজ সিরিজ জয়ের মিশন, যেভাবে সাজানো হচ্ছে একাদশ

আয়োজক তিন দেশ, কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান

জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠনের ইঙ্গিত মঞ্জুর

১০

মার্কিন দূতকে জরুরি তলব করল ভারত

১১

যুবদল নেতা জাকির গ্রেপ্তার

১২

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৩

১২ ক্ষেপণাস্ত্র ফেলে এফ-৩৫সহ ৩ মার্কিন যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ইরান

১৪

বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম

১৫

পটপটি ফুলে চোখজুড়ানো সৌন্দর্য

১৬

মদ, সিগারেট ও রড : বাজেটের পর কেমন হবে দাম?

১৭

দেশীয় অস্ত্র জমা দিলেন ৩ গ্রামের মানুষ, ফুল দিয়ে বরণ করল প্রশাসন

১৮

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১৯

রোনালদোর হতাশার রাতে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল পর্তুগাল

২০
X