বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে সিমেন্টের ট্রাক পুকুরে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

দুর্ঘটনায় কবলিত ট্রাক। ছবি : কালবেলা
দুর্ঘটনায় কবলিত ট্রাক। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিমেন্টবাহী একটি ট্রাক পুকুরে পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক উপজেলার পিরোজপুর গ্রামের হেরাশ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৪৫) ও ইদ্রিস আলীর ছেলে ফানু আলী (৫০)।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বৈরী আবহাওয়ার মধ্যে শাহবাজপুরের পিরোজপুর এলাকা থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক বারিক বাজার যাওয়ার পথে সোনাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা ৬ শ্রমিকের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে । এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আরও ৪ শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে। নিহত দুজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X