মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করতে হবে ভালো কাজের মাধ্যমে’

হবিগঞ্জে বন্যার্তদের আশ্রয়ণকেন্দ্রে রান্না করা খাবার বিতরণকালে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। ছবি : কালবেলা
হবিগঞ্জে বন্যার্তদের আশ্রয়ণকেন্দ্রে রান্না করা খাবার বিতরণকালে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, মানুষ মানুষের জন্য। আমরা যেন মানুষের সেবক হই, মানুষের পাশে থাকতে পারি। মানুষের প্রভু হওয়ার চেষ্টা যেন আমরা না করি। কারণ, মানুষের জীবন ক্ষণস্থায়ী। ক্ষমতা চিরদিন থাকে না। মানুষ সকালবেলার আমির, সন্ধ্যাবেলায় ফকির হয়ে যেতে পারে।

রোববার (২৫ আগস্ট) হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের আশ্রয়ণকেন্দ্রে রান্না করা খাবার বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

জি কে গউছ আরও বলেন, মহান আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এটা সবাইকে বিশ্বাস করতে হবে। আজ ক্ষমতার পরিবর্তন হয়েছে, এর মানে এই না, যারা ক্ষমতা হারিয়েছে, তারা দেশ থেকে চলে যাবে, আর যারা ক্ষমতা পাওয়ার জন্য ঘুরছেন, তারা দেশকে চুষে খাবেন। এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না।

বিএনপি নেতা আরও বলেন, দেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে স্বৈরশাসকের হাত থেকে আবারও দেশ স্বাধীন হয়েছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে ভালো কর্মের মধ্য দিয়ে।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে বিএনপি। খাদ্যসামগ্রী নিয়ে বিএনপি নেতাকর্মীরা বন্যার্তদের আশ্রয়ণকেন্দ্রে যাচ্ছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত এলাকায় আমরা রয়েছি।

তিনি গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং মিথ্যা দণ্ড মাথায় নিয়ে বিদেশের মাটিতে অবস্থান করা দেশনায়ক তারেক রহমান যেন বীরের বেশে বাংলাদেশে প্রত্যবর্তন করতে পারেন এজন্য সবার দোয়া কামনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন ও অ্যাডভোকেট আফজাল হোসেন, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, অ্যাডভোকেট গুলজার খান, রিচি ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শামছু মিয়া, সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু ছালেক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, সাইফুল ইসলাম রকি ও মোজাক্কির হোসেন ইমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১০

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১১

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১২

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৩

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৪

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৫

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৬

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৭

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৮

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

২০
X