কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৩:৩০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ রকিবুলের মৃত্যু

মৃত রকিবুল সরদার। ছবি : কালবেলা
মৃত রকিবুল সরদার। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তর বাড্ডায় পুলিশের গুলিতে গুরুতর আহত রকিবুল সরদার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রকিবুল মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের দক্ষিণ কানাইপুর গ্রামের কালু সরদারের ছেলে।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, রকিবুল ঢাকার উত্তর বাড্ডায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। রকিবুলের পরিবারে তার বাবা, তিন ভাই, এক বোন এবং স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

জানা গেছে, গত ২০ জুলাই বিকেলে উত্তর বাড্ডা এলাকায় ছাত্র-জনতার একটি মিছিল বের হলে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাসা থেকে রকিবুল রাস্তায় বের হলে দুই পক্ষের মিছিলের মাঝখানে পড়ে যান তিনি। তখন হঠাৎ পুলিশের ছোড়া গুলি রকিবুলের পেটের সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে যায়। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নিহতের স্ত্রী শাবনুর বেগম বলেন, ‘আমার স্বামীর ওপর নির্ভরশীল ছিল আমাদের পুরো সংসার। এখন আমাদের সংসার কে চালাবে? আমাদের সব শেষ হয়ে গেল। একটি গুলিতে সব স্বপ্ন আজ মিথ্যা হয়ে গেল। এখন আমরা কীভাবে বাঁচব।’

নিহতের মামা এইচএম মশিউর রহমান বলেন, ‘রকিবুল ঢাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করে তার সংসার চালাত। আন্দোলনে পুলিশের একটি গুলি রকিবুলকে শেষ করে দিল।’

এ বিষয়ে আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ পারভেজ বলেন, আন্দোলনের সময় গুলিবিদ্ধ রকিবুল মারা গেছেন। বিষয়টি খুবই দুঃখজনক। সরকারের উচিত তার পরিবারের পাশে দাঁড়ানো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১০

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১১

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১২

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৪

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৬

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৭

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৮

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৯

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

২০
X