কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৬:৩১ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৭:০৭ এএম
অনলাইন সংস্করণ

বন্যাকবলিত এলাকায় ভ্রাম্যমাণ পানি শোধনাগারে পানি সরবরাহ

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ পানি শোধনাগারের মাধ্যমে পানি সরবরাহ করছেন বন্যাকবলিত এলাকাবাসী। ছবি : কালবেলা
মৌলভীবাজারে ভ্রাম্যমাণ পানি শোধনাগারের মাধ্যমে পানি সরবরাহ করছেন বন্যাকবলিত এলাকাবাসী। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী, বড়লেখা, রাজনগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা এখনো বন্যার পানিতে কিছুটা নিমজ্জিত রয়েছে। অতিবৃষ্টি ও উজানের ঢলে মনু নদী এবং অন্যান্য ছোট-বড় নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে একাধিক এলাকা বন্যায় প্লাবিত হয়। নদীভাঙনকবলিত এলাকাগুলোতে পানি কমলেও হাকালুকি হাওরবেষ্টিত নিম্নাঞ্চলের ইউনিয়নগুলোর অনেক গ্রাম এখনো পানিবন্দি।

এতে দুর্গত এলাকার লোকজন বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও অন্যান্য সমস্যায় ভুগছেন। বন্যার পানিতে নিমজ্জিত এলাকার নলকূপগুলোতে পানি ঢুকে যায়। যার ফলে এসব এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট দেখা দেয়।

সরেজমিনে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে হাকালুকি হাওর তীরবর্তী জুড়ী উপজেলার ভুঁয়াইবাজার এলাকায় গিয়ে দেখা যায়, বালতি, জগ, কলসি, হাঁড়ি-পাতিল নিয়ে পানিবন্দি লোকজন এসেছেন বিশুদ্ধ পানি সংগ্রহ করতে।

এসব এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের উদ্যোগে বন্যাকবলিত এলাকায় ভ্রাম্যমাণ পানি শোধনাগার গাড়ির মাধ্যমে ফিল্টারিং করে নিরাপদ সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। এ কাজে সেনাবাহিনী সহায়তা করে। টিউবওয়েলগুলো নিমজ্জিত থাকায় শোধনাগারের গাড়ি থেকে ফিল্টারিং করা বিশুদ্ধ পানি সংগ্রহ করতে উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মহসিন ও সুমিত সিংহ জানান, হাওর তীরবর্তী এলাকায় বারো হাজারের অধিক টিউবওয়েল বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। বন্যাদুর্গত এলাকায় যেখানে নিরাপদ পানির সমস্যা আছে সেখানে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ফিল্টারিং করে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে। মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা ও আশ্রয়কেন্দ্রে এই কার্যক্রম চলমান আছে। আর্সেনিক, আয়রন মুক্তকরণ ফিল্টারিংয়ের মাধ্যমে জলাশয় বা পুকুর থেকে পানি সংগ্রহ করে বিশুদ্ধকরণ করা হয়। এসব পানি দুর্গত মানুষের মধ্যে সরবরাহ করছি। এ ছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ন্যাপকিন, জ্যারকিন, নিরাপদ স্যানিটেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভুঁয়াইবাজার এলাকার বাসিন্দা রকিব মিয়া জানান, বন্যার পানিতে নলকূপ পানিতে ডুবে রয়েছে। বিশুদ্ধ পানি সংগ্রহ করতে এখানে এসেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১০

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১২

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১৩

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১৪

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১৫

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১৬

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১৭

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৯

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

২০
X