দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ত্রাণ নিতে প্রাণ গেল ৭ বছরের শিশুর

ট্রাকচাপায় শিশুর মৃত্যু। ছবি : কালবেলা
ট্রাকচাপায় শিশুর মৃত্যু। ছবি : কালবেলা

ফেনীর দাগনভূঞায় ত্রাণবাহী গাড়ি থেকে ত্রাণ নিতে গিয়ে ট্রাকচাপায় জাদরুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সিলোনীয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। জাদরুল ইসলাম উপজেলার উত্তর আলীপুর গ্রামের অটোরিকশা চালক হুমায়ূন কবীরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে সিলোনিয়া এলাকায় একটি ত্রাণবাহী গাড়ি থেকে রান্না করা বিরিয়ানির প্যাকেট বিতরণ করছিলেন স্বেচ্ছাসেবকরা। এ সময় জাদরুল বিরিয়ানি নেওয়ার জন্য গাড়ির পেছনে ছুটছিল। একপর্যায়ে তার পেছনে থাকা আরেকটি ট্রাক জাদরুলকে চাপা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মো. মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১০

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১১

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১২

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৩

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

১৪

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

১৫

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

১৬

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

১৭

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

১৮

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

১৯

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

২০
X