বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৭ দফা দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে অতিথিরা। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে অতিথিরা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের তাড়াইলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের নতুন সভাকক্ষে ওই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি মাওলানা এনামুল হকের (বড় হুজুর) সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলমগীর হুসাইন তালুকদার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে এমন সেবা-ই দিতে চায় যেমনটা সাধারণ জনগণ চায়। এই দেশটা হলো জনগণের, জনগণের টাকায় দেশ চলে। মানুষ সেবা চাওয়ার পরেও পাবে না তা কখনোই হবে না, বরং মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রাপ্য অধিকার পৌঁছে দেওয়া হবে। চুরি, ডাকাতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ছাড়াও এ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা নূর আহমাদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আব্দুর রউফ, সদস্য সচিব মাওলানা শাহজাহান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সভাপতি সাইদুর রহমান, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড তাড়াইল উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সভাপতি আবুল কালাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X