সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কেউ নির্বাচন আটকাতে পারবে না : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জে এক উপকারভোগীর হাতে ঋণের চেক তুলে দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : কালবেলা
সুনামগঞ্জে এক উপকারভোগীর হাতে ঋণের চেক তুলে দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : কালবেলা

সময়মতো নির্বাচন হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আল্লাহ ছাড়া কারও ক্ষমতা নেই নির্বাচন প্রতিহত করার।’ তিনি বলেন, ‘নির্বাচনে আমাদের বাক্স (ব্যালট) থাকবে। আমরা যদি উন্নয়ন করে থাকি, আপনাদের কল্যাণে কাজ করে থাকি তবে আমাদের ভোট দেবেন। কাজ না করলে ভোট দেবেন না।’

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আরও পড়ুন : নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন : আব্দুর রহমান

‘বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেড ডুংরিয়ার উপকারভোগীদের মাঝে আবর্তক তহবিল থেকে ৮৭ জন উপকারভোগীর মাঝে ৭৮ লাখ ৫০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়।

আওয়ামী লীগের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আগে থেকেই দেশের মানুষের জন্য কাজ করে আসছে। ৭১ সালে যখন পাঞ্জাবিরা রাজাকারদের সাথে নিয়ে দেশের মানুষকে নির্যাতন করছিল, মা-বোনদের সম্মানহানী করছিল তখন আওয়ামী লীগ আমাদের দেশের মানুষকে, মা-বোনদের পাঞ্জাবিদের হাত থেকে বাঁচিয়েছে। এখন আমাদের আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আরও উন্নয়ন করতে দিনরাত চেষ্টা করে যাচ্ছেন।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার ১৫ টাকা কেজি দরে চাল খাইয়েছে, বিনামূল্যে চাল খাইয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, বয়স্ক ভাতা দিয়েছে। রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ করে দেশের অবকাঠামোর উন্নয়ন করেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই।

আরও পড়ুন : ইলেকশন কমিশনকে বলা যায় ভেলিডেশন কমিশন : জি এম কাদের

অনুষ্ঠান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধন জিয়াউল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী ও ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়।

এরপর বঙ্গবন্ধু মডেল গ্রামের সদস্যদের উদ্বুদ্ধকরণে প্রদর্শনী মৎস্য খামারে পোনামাছ অবমুক্ত করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

১০

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

১১

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

১২

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৩

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত

১৪

ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের হাত ক্ষতবিক্ষত

১৫

আর্জেন্টিনা-ব্রাজিলকে যত ভালোবাসি, ততটা কি বাংলাদেশকেও

১৬

ইবনে সিনা ট্রাস্ট-হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের করপোরেট চুক্তি স্বাক্ষর

১৭

অভিবাসী ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

১৮

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি?

১৯

শিশুদের সৃজনশীল বিকাশে ইন্টারঅ্যাকটিভ আর্ট ওয়ার্কশপে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহযোগিতা

২০
X