সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদের সিঁড়িতে মিলল সাবেক এমপির শটগান ও গুলি

সিরাজগঞ্জে একটি মসজিদের সিঁড়ি থেকে শটগান ও গুলি উদ্ধার। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে একটি মসজিদের সিঁড়ি থেকে শটগান ও গুলি উদ্ধার। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে একটি মসজিদের সিঁড়ি থেকে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর শটগান উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন সদর থানার ওসি মো. হুমায়ুন কবির।

তিনি বলেন, রোববার সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামের নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়িতে এসব অস্ত্র দেখে মুসল্লিরা থানায় খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাগাজিন ও গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নিয়ে আসে। দুটি শটগানের মধ্যে একটি খুবই অত্যাধুনিক।

ওসি আরও বলেন, দিনভর যাচাই-বাছাইয়ের পর শটগান দুটি শনাক্ত করা হয়েছে। অস্ত্র দুটি সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গত ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা না দেওয়ায় শটগান দুটির লাইসেন্স বাতিল হয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজাউল করিমের পরিবারের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

ফেব্রুয়ারির হলিউড

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

১০

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

১১

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

১২

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

১৩

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

১৪

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

১৫

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

১৬

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

১৭

হান্নান মাসউদের পথসভায় হামলা

১৮

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০
X