বগুড়া ব্যুরো
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আবারও হত্যা মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে রিকশাচালক আব্দুল মান্নান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১২২ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

নিহত আব্দুল মান্নানের ছেলে রানা হামিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১২২ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও অন্তত ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও ৫টি মামলা করা হয়। ওই ৫টি মামলার মধ্যে ৪টি হত্যা এবং একটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

গত ৪ আগস্ট দুপুরে শহরের বড়গোলা ট্রাফিক মোড় এলাকায় ছাত্র-জনতার একদফার আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আব্দুল মান্নান। নিহত আব্দুল মান্নান সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘি গ্রামের বাসিন্দা।

মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় ওই চারজন ছাড়াও উল্লেখযোগ্য আসামিদের মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, শহর আওয়ামী লীগের সভাপতি রফিনেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববিসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, আব্দুল মান্নান হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ১২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি আরও প্রায় ৩০০ জন। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১০

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১১

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১২

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৩

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৪

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৫

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৬

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৭

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৮

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৯

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

২০
X