কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

মহাসড়ক অবরোধ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিক্ষোভ

কসবা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিক্ষোভ চলাকালে মহাসড়ক অবরোধ করে মাগরিবের নামাজ আদায়। ছবি : কালবেলা
কসবা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিক্ষোভ চলাকালে মহাসড়ক অবরোধ করে মাগরিবের নামাজ আদায়। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী উদযাপনে বাধা ও লোকজনের ওপর হামলা এবং আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার খাড়েরা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। তারা মাগরিবের নামাজও আদায় করেন মহাসড়কে। ফলে দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে জনদুর্ভোগ তৈরি হয়। তাদের কর্মসূচি শেষ হলে রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি পুরকুইল দরবার শরিফের পীর মাওলানা ছদর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা সাধারণ সম্পাদক মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী।

এ সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা গত সোমবার জশনে জুলুশে বাধা ও হামলা করাসহ আটক সমর্থক মীর ছফিউল্লাহকে মুক্তির দাবি করেন এবং হেফাজত নেতা গাজী ইয়াকুব উসমানী, জয়নাল আবেদীন জালালী ও কামাল উদ্দিন দায়েমীসহ জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

কসবা থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন জানান, গত সোমবার সংঘর্ষের ঘটনায় ছফিউল্লাহ নামে একজনকে আটক করা হয়। দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার ঈদে মিলাদুন্নবী উদযাপনকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থক ও হেফাজতে ইসলাম সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সোমবার উপজেলার কদমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় উপজেলার কদমতলী এলাকা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থক মো. ছফিউল্লাহকে আটক করে পুলিশ।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X