ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

মমেক হাসপাতালে ছারপোকা থেকে রক্ষা পেতে রাস্তা অবরোধ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছারপোকা থেকে রক্ষা পেতে বিক্ষোভ করেন স্বজনরা। ছবি : কালবেলা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছারপোকা থেকে রক্ষা পেতে বিক্ষোভ করেন স্বজনরা। ছবি : কালবেলা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বেডে ছারপোকা থেকে রক্ষা পেতে বিক্ষোভ করেছেন স্বজনরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কলেজগেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চরপাড়ায় রাস্তা অবরোধ করে স্বজনরা বিক্ষোভ করেন। এতে ঘণ্টাখানেক যানজট লেগে থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। পরে হাসপাতাল পরিচালকের আশ্বাসে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রত্যাহার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেখ রাসেল স্ক্যানু (এনআইসিইউ) ওয়ার্ডের বেডে সম্প্রতি ছারপোকার উপদ্রব বাড়লেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি রোগীর স্বজনরা চিকিৎসকদের বারবার বলে আসছিলেন। ছারপোকার কামড়ে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, এসব বিষয় বলার পরও কোনো কাজ হয়নি। এ কারণে বৃহস্পতিবার হাসপাতাল থেকে শিশুর স্বজনরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ করেন। বিক্ষোভকারী হাফিজুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে তার সাতদিন বয়সী শিশু নবজাতক ওয়ার্ডে ভর্তি রয়েছে। এর মধ্যে অনেক শিশু মারাও গেছে। যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে, তাদের শরীরেও ছারপোকা কামড়ের চিহ্ন রয়েছে। তারা এ বিষয়ে চিকিৎসক-নার্সদের বারবার বলেও কোনো কাজ না হওয়ায় বিক্ষোভ করেন। অভিভাবক নাদিরা আক্তার বলেন, শিশু বেশি অসুস্থ হলে সেখানে ভর্তি করা হয়। কিন্তু ভর্তিকৃত শিশু কেমন আছে সে বিষয়টি জানতেও অনেক বেগ পোহাতে হয়। ছারপোকার কারণে অসুস্থ শিশুরা আরও অসুস্থ হচ্ছে। প্রত্যেক বেডে ২০০-৩০০ ছারপোকা। দ্রুত বেডগুলো পরিবর্তন করা দরকার। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক চিকিৎসক জাকিউল ইসলাম কালবেলাকে বলেন, ৫০ শয্যার নবজাতক ওয়ার্ডে ১৫০-২০০ রোগী গড়ে ভর্তি থাকেন। একবারে সব বেড পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই প্রতিদিন ৫-৭টি পরিবর্তন করে ছারপোকামুক্ত ওয়ার্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্দোলনকারীদের বুঝিয়ে তাৎক্ষণিকভাবে পরিচালক পরিস্থিতি স্বাভাবিক করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রার্থিতা ফিরে পেলেন অধ্যাপক রফিকুল ইসলাম

২৪-০ গোলে জিতল ঋতুপর্ণারা

ডাকসু নেতার ‘কোটা না সংস্কার’ স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’

বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড

জামালপুরের একমাত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে : শামা ওবায়েদ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য : উপদেষ্টা ফরিদা

১০

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

১২

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

১৩

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

১৪

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

১৫

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

১৬

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

১৭

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৮

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

২০
X