বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ, ৪ বন্ধু অসুস্থ

বগুড়ার বাঙালি নদীতে নিখোঁজ রাকিবুল হাসান রাকিব। ছবি : কালবেলা
বগুড়ার বাঙালি নদীতে নিখোঁজ রাকিবুল হাসান রাকিব। ছবি : কালবেলা

বগুড়ার সোনাতলায় অসহনীয় গরম থেকে বাঁচতে পাঁচ বন্ধু মিলে বাঙালি নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র রাকিবুল হাসান রাকিব (২৪) পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। অপর চার বন্ধুকে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া বাঙালি নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

রাকিবুল হাসান রাকিব গাবতলী উপজেলার তেলিহাটা পাচানীপাড়া এলাকার সৌদি প্রবাসী টুটুল মোল্লার ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র।

অসুস্থরা হলেন একই গ্রামের নাহারুল ইসলামের ছেলে ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন মিয়া (২৮), রেজ্জাক মিয়া টুনুর ছেলে ও সৈয়দ আহম্মদ কলেজের অনার্স পড়ুয়া ছাত্র মহন মিয়া (২৪), রানা মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২২) ও শাহিন মিয়ার ছেলে শাওন ইসলাম (২৫)। বর্তমানে তারা সবাই অসুস্থ রয়েছেন।

ঘটনার সময় অসহনীয় গরম থেকে বাঁচতে বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া ৫ বন্ধু মিলে সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া বাঙালি নদীতে গোসল করতে যায়। সেখানে গোসল করার একপর্যায়ে রাকিবুল হাসান রাকিব পানিতে ডুবে নিখোঁজ হন।

এ ঘটনার প্রায় ১০ ঘণ্টা অতিবাহিত হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ও সারিয়াকান্দি ডুবুরি দল চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। এ সময় বাঙালি নদীর দুপাড়ে হাজার হাজার উৎসুক নারী-পুরুষ উদ্ধারের ঘটনা দেখার জন্য ভিড় জমাচ্ছিল।

এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন্নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাঙালি নদীতে ডুবে কলেজছাত্রের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X