সিলেট ব্যুরো
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বাড়ছেই ডেঙ্গুর প্রকোপ

এডিস মশা। ছবি : সংগৃহীত
এডিস মশা। ছবি : সংগৃহীত

সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়ছে এ জীবাণু। ফলে নিরাময় কেন্দ্রগুলোতে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শুধু চলতি মাসে হঠাৎ ডেঙ্গু রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।

গত ১৮ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সিলেট সিটি করপোরেশন। এরই মধ্যে এডিস মশার লাভা তল্লাশি করতে ৩০০ বাসা বাড়িতে কাজ করছেন স্বাস্থ্য কর্মীরা। ইতোমধ্যে নগরীর ১৫টি বাড়িতে লার্ভার অস্তিত্ব পাওয়া গেছে। আর বর্তমানে সিটি করপোরেশন এলাকায় ৮টি স্বাস্থ্যকর্মী টিম কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ ফণি ভূষণ সরকার।

তিনি বলেন, গত ৫ দিন থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তার মধ্যে জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন শনাক্ত হয়েছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী কালবেলাকে জানান, বর্তমানে ওসমানী হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি জানিয়েছেন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, এখন পুরো দেশেই ডেঙ্গু প্রাদুর্ভাব বেড়েছে। তাই আমরা স্বাস্থ্য বিভাগ কর্মপরিকল্পনার রূপরেখা দিয়েছি। নগরীতে মশক নিধনের জন্য স্থায়ী সমাধানের কথাও ভাবছি। আমাদের প্রতিদিন মশক নিধনের কার্যক্রম চলানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X