কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৭:০৬ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পাপিয়াকাণ্ডে এবার জেল সুপারকে বদলি

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার ফটক। ছবি : সংগৃহীত
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার ফটক। ছবি : সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভেতরে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার অপরাধ চক্র গড়ে তোলার জেরে ছয় কারারক্ষীকে বদলির পর এবার জেল সুপার ওবায়দুর রহমানকে বদলি করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের (কারা-১ শাখা) উপসচিব তাহনিয়া চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে ওই বদলির আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন : পাপিয়ার 'অনুগত' ৬ কারারক্ষীকে বদলি

এর আগে দায়িত্বে অবহেলার কারণে ৩০ জুলাই কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ছয়জন কারারক্ষীকে দেশের বিভিন্ন কারাগারে বদলি করা হয়েছিল।

জেল সুপার ওবায়দুর রহমানকে বদলি করে রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান প্রশিক্ষক হিসেবে পাঠানো হয়েছে বলে বদলি আদেশ সূত্রে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে কাশিমপুর কারাগারের এক কর্মকর্তা বলেন, মহিলা কারাগারের জেল সুপার দায়িত্ব পালন করা অবস্থায় বন্দি নির্যাতনসহ নানা অনিয়ম হয়েছে। এসব বিষয়গুলো পাপিয়াকাণ্ডের পরই জানাজানি হচ্ছে। সেখানে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সঠিক দায়িত্ব পালন করতে পারেননি। যার কারণে তাকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন : পুলিশের ৯৭ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মহিলা কারাগারের কারারক্ষীর দায়িত্ব পালনকালে দায়িত্বে অবহেলার কারণে ৩০ জুলাই পাঠানো একটি আদেশে একযোগে ছয়জন কারারক্ষীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। বদলি করা ব্যক্তিদের মধ্যে কারারক্ষী আলেয়া চৌধুরীকে লক্ষ্মীপুর, শাম্মী আক্তারকে সুনামগঞ্জ, মোছা. সোহেলা আক্তারকে ঝালকাঠি, সেলিনা আক্তারকে শেরপুর, ঝর্ণা আক্তারকে চাঁপাইনবাবগঞ্জ ও লাকী আক্তারকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের তাৎক্ষণিক কর্মমুক্তির (স্ট্যান্ড রিলিজ) আদেশে কারা মহাপরিদর্শকের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান।

সুপারের বদলির বিষয়ে জানতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারহানা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি সংবাদকর্মীদের ফোন ধরেননি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১১

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১২

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৩

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৪

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৬

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৭

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৮

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৯

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

২০
X