কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ এএম
অনলাইন সংস্করণ

‘মানুষের মুক্তির জন্য কোরআনের আইনের বিকল্প নেই’

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে রাসূল (স.) এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভায় বক্তারা। ছবি : কালবেলা
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে রাসূল (স.) এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভায় বক্তারা। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পৃথিবীর মানুষের মুক্তির জন্য আল-কোরআনের আইনের বিকল্প নেই। কোরআন নাজিল হয়েছে সকল পথহারা মানুষের সঠিক পথের সন্ধান দিতে। কোরআন মানুষকে আলোর পথ দেখায়। এটি মানব জাতির জন্য রহমত ও হেদায়েতের একমাত্র গ্রন্থ।

তিনি বলেন, বিপ্লবের জন্য মানুষিকতা প্রয়োজন। যার চরিত্রের কোনো প্রকার দাগ নেই, দুনীতি অভিযোগ নেই, সেই চরিত্রের মানুষ রসূল (স.) আদর্শ ধারণ করতে হবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা দক্ষিণ আয়োজিত রাসূল (স.) এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, বর্তমান সরকারকে দেশ সংস্কারের কাজ শেষ করে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র করলে এদেশের ছাত্র জনতা সকল ষড়যন্ত্র রুখে দেবে। আমরা দ্বিতীয় বার এ দেশকে স্বাধীন করেছি। আমরা এখনো পুরোপুরি স্বাধীনতা পাইনি। আমাদেরকে আরও একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো এদেশ থেকে সকল প্রকার জুলুম, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ এবং ধর্ম-বর্ণ, সাদা-কালো, ধনী-গরীব সকল পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।

কুমিল্লা জেলা দক্ষিণের আমির অ্যাডভোকেট মু শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির আব্দুল মতিন।

কুমিল্লা জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি মু মাহফুজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য দক্ষিণ জেলা সেক্রেটারি ড. এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শফিকুল আলম হেলাল, জেলা সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মবিন, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্ব সভাপতি নাজমুল হাসান মেহেদী, ছাত্রশিবির দক্ষিণ জেলা সভাপতি নজরুল ইসলাম।

আলোচনা সভায় কোরআন তেলোয়াত করেন মাওলানা ইসরাঈল মজুমদার। উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দক্ষিণের অফিস সেক্রেটারী মিজানুর রহমান, প্রচার সেক্রেটারি বেলাল হোসাইন, জেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১০

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১১

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১২

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৩

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৪

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৬

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৭

বাস খাদে পড়ে নিহত ৪

১৮

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৯

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

২০
X