শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১০:৫৬ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী মেডিকেল কলেজের ২০ ছাত্রলীগ নেতাকে শাস্তি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চাঁদাবাজি, র‍্যাগিং ও নানা অনিয়মের দায়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিদ মোবাররাতসহ ২০ নেতাকর্মীকে শাস্তি দিয়েছে কলেজ প্রশাসন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে মেডিকেল কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এসব সিদ্ধান্ত হয়।

শাস্তি হিসেবে রামেকের ৬১ ব্যাচের শিক্ষার্থী রাশিদ মোবাররাতকে ছয় মাসের জন্য ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম স্থগিত ও হোস্টেল থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিগত সরকারের আমলে চাঁদাবাজি, র‍্যাগিং, অন্যদের নির্যাতন করাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে ছিল। দীর্ঘ এক মাস ধরে তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই শাস্তি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যতটুকু জানতে পারছি বিগত সরকারের রাজনৈতিক ইন্ধনেই এসব হয়েছে। মোট ৪২/৪৪ জন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ ছিল। কিন্তু তদন্ত করে বাকিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাই শুধু ২০ জনকেই বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১০

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১১

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১২

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৩

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৪

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১৭

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

২০
X