লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে এবার লালমনিরহাটে রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন

তাপসী তাবাসসুম (উর্মি)। ছবি : সংগৃহীত
তাপসী তাবাসসুম (উর্মি)। ছবি : সংগৃহীত

সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমের (উর্মি) বিরুদ্ধে এবার লালমনিরহাটে মানহানি ও রাষ্ট্রদ্রোহের এজহার দায়ের করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সদর থানায় এজহার দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাহিয়াতুল হাবিব মৃদুল।

তিনি এজাহারে উল্লেখ করেন, ‌‘আসামি তাপসী তাবাসসুম ঊর্মি একজন সরকারি কর্মকর্তা হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। সরকার প্রধানকে নিয়ে বাজে মন্তব্য করে তা ফেসবুকে ছেড়ে দিয়ে সরকার প্রধানের সম্মানহানী করা করেছেন।’

এজহারকারী তাহিয়াতুল হাবিব মৃদুল বলেন, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তাপসী তাবাসসুম ঊর্মি, তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু এলোমেলো বক্তব্য দিয়েছেন। যে ওনি করতে পারেন না।’

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারীদের বিরুদ্ধে তিনি বিরূপ মন্তব্য করেছেন। এতে রাষ্ট্রদ্রোহিতা এবং মানহানিমূলক অপরাধ হওয়ায় তার বিরুদ্ধে এজহার দায়ের করেছি। দেশের একজন সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি এ কাজটি করেছি ‘

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের জানান, সচেতন নাগরিক হিসেবে তাহিয়াতুল হাবিব মৃদুল বিতর্কিত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে উর্মি বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহিতা ও এক হাজার কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২–এর আদালতে মামলাটি করেন শওকাত হোসেন নামের এক ব্যক্তি।

বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান কালবেলাকে নিশ্চিত করেছেন।

আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় এ মামলা করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

বাদী তার এজাহারে উল্লেখ করেন, গত ৫ অক্টোবর উর্মি শুধু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ সব শহীদদের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেছেন। যা তিনি রাষ্ট্রদ্রোহির অপরাধ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X