লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১০:৩১ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০১:১৭ এএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্র করে জাতিকে বিভক্ত করার কৌশলে নেমেছে আ.লীগ : এ্যানি

লক্ষ্মীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, একটা ষড়যন্ত্র করে জাতিকে বিভক্ত করার কৌশলে নেমেছে আওয়ামী লীগ। তারা অনেক দূর থেকে টাকা দিয়ে ধর্মের ওপর আঘাত করার চেষ্টা করছে।

চট্টগ্রাম পূজামণ্ডপে ইসলামী সংগীত গাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা হিন্দু ধর্মের ওপর যেমনি আঘাত, তেমনি ইসলাম ধর্মেরও অবমাননা। এগুলো কিন্তু সহ্য করার মতো ঘটনা নয়। ধর্মের ওপর আঘাত করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌরশহরের জুবলীদিঘীর পাড় কালিবাড়ি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা এ্যানি বলেন, যারা এ দেশে গুম-খুন করেছে। যারা লাখ লাখ কোটি কোটি টাকা পাচার করছে। যারা লুট করেছে। তারা (আওয়ামী লীগ) ওপার (ভারত) থেকে বসে আরেকটা ষড়যন্ত্র করছে। ধর্মের ওপর আঘাতের চেষ্টা কিন্তু তাদের ষড়যন্ত্রের অংশ। এটা মেনে নেওয়ার মতো না। আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কারণ ১৯৭১ সালের স্বাধীনতার পর আমরা ২০২৪ সালে আরেকটা স্বাধীনতা পেয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাবদ্দিন সাবু, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন ও জেলা ছাত্রদলের সভাপতি ইব্রাহিম প্রমুখ।

এ্যানি চৌধুরীর নেতৃত্বে জেলা বিএনপি নেতারা এদিন বিকেল থেকে সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১০

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১১

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১২

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৩

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৪

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৫

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৬

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৭

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৮

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৯

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

২০
X