মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘যারা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত তারাই কিছু জায়গায় বিশৃঙ্খলা ঘটিয়েছে’

মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকার কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা আদিলুর রহমান খানসহ অন্যরা। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকার কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা আদিলুর রহমান খানসহ অন্যরা। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা সবসময় দুর্বৃত্তায়ন, অন্যায় ও মানুষের অধিকার কেড়ে নেওয়ার সঙ্গে যুক্ত থাকে তারাই কিছু জায়গায় বিশৃঙ্খলা ঘটিয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকার কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

আদিলুর রহমান খান বলেন, প্রত্যেকটা ধর্মের নাগরিক বাংলাদেশে যেন স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারে। কোনো বাধা থাকলে সেই বাধা আমরা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কোনো বাধা থাকবে না। তাদের নিজেদের ধর্ম নিজেরা পালন করবে। প্রত্যেক নাগরিকের অধিকার আছে, সেই অধিকার প্রতিপালিত হতে হবে এবং সেখানে কোনো বাধা থাকতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান, কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরের সভাপতি পবিত্র শংকর চ্যাটার্জি কাজল, কোষাধ্যক্ষ জহর লাল চৌধুরী, নিতাই কর, কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী তালুকদার গৌতম, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি পলাশ দাস প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১০

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১১

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১২

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৩

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৬

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৮

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৯

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

২০
X