সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শহীদদের নামে বিভিন্ন উপজেলায় স্টেডিয়াম করা হবে : আসিফ মাহমুদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ অন্যরা। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ অন্যরা। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তারা আমাদের জাতীয় বীর। শহীদদের নামে বিভিন্ন উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে। এর অংশ হিসেবে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নাম ‘শহীদ আসিফ স্টেডিয়াম’ হিসেবে নামকরণ করা হবে।

শনিবার (১২ অক্টোবর) সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচারের কারণে বৈষম্যের শিকার হয়েছে। এখন সময় এসেছে এই জনপদকে এগিয়ে নেওয়ার। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে।

তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলাকে নিয়ে আগে যে কথা শোনা যেত এসে দেখি তা নয়। এখানে মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতির কোনো ঘাটতি নেই। এ জেলার মানুষ অনেক শান্তিপ্রিয়। আগে সাতক্ষীরাকে ভিন্নভাবে দেখা হলেও সেটি আর থাকবে না।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে জীবন ও রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। তাই শহীদ আসিফসহ অন্যদের অবদানের কথা ভুলে গেলে হবে না। তাদের আমাদের প্রেরণা হিসেবে ধারণ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের পরিচালনায় মতবিনিয়ম সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) আবুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আবিদ হাসান তানভির প্রমুখ।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান চৌধুরী, দেবহাটা থানার ওসি ইদ্রিসুর রহমান।

মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা পরিদর্শন শেষে পারুলিয়া জেলিয়াপাড়া ও গাজীরহাট পূজামণ্ডপ পরিদর্শন করেন আসিফ মাহমুদ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে স্বাক্ষাত করে সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X