টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দির মৃত্যু

কিশোর উন্নয়ন কেন্দ্র
কিশোর উন্নয়ন কেন্দ্র

টঙ্গীতে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রে নয়ন মিয়া (২২) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। তার পিতার নাম শ্রী কৃষ্ণ। বাড়ি নারায়ণগঞ্জ জেলা সদরে। আজ মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোর উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা যায়, ডিএমপির যাত্রাবাড়ী থানার ডাকাতির প্রস্তুতি মামলা নং-৩৯০ এর আসামি হিসেবে দুই বছর যাবৎ টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি ছিল নয়ন। গতকাল রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা জামান মিয়া জানান, গতরাত ১০টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হয় নয়ন। পরে তাকে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ও সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, বিষয়টি আমাকে এখনো জানানো হয়নি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১০

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১১

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১২

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৩

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৪

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৫

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৬

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৭

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X