শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় বেকারির মেশিনে আটকে শ্রমিক নিহত

আশুলিয়া থানা। পুরোনো ছবি
আশুলিয়া থানা। পুরোনো ছবি

আশুলিয়ায় বেকারির খামির তৈরির কাজে ব্যবহৃত মিক্সার মেশিনে পড়ে ইমরান (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (২৮ অক্টোবর) সকালে আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকার মালা বেকারিতে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান মাদারীপুরের শিবচর উপজেলার ব্যাংচড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। সে আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকায় মৃত. মাহাতাবের বাড়িতে ভাড়া বাসায় থেকে মালা বেকারিতে চাকরি করত।

বেকারিতে কর্মরত অন্যান্য শ্রমিকদের সঙ্গে কথা হলে তারা কালবেলাকে জানায়, প্রতিদিনের মতো সকাল থেকেই ইমরান কাজে যোগ দিয়ে ময়দা মিক্সার করতে থাকে। অসাবধানতাবশত তার একটি হাত মেশিনে আটকে গেলে তা বের করতে চেষ্টা শুরু করে। একপর্যায়ে গোটা শরীর মিক্সার মেশিনের মধ্যে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই সে মারা যায়।

বেকারির মালিক ইমদাদুল জানান, ইমরানের বাবা-মা কেউ বেঁচে নেই। দুই বোন আছে। সে ছোট বেলা থেকেই তাদের (ইমদাদুল) বেকারিতে কাজ করে। সম্পর্কে তাদের চাচা হন। তারা দুই ভাই (ইমদাদুল ও আনোয়ার) বেকারি পরিচালনা করেন। প্রতিদিনের ন্যায় সকালে ইমরান কাজে আসে এবং অসাবধানতার কারণে ময়দা মিক্সার করার মেশিনে ঢুকে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। আশুলিয়া থানার এসআই মদন শাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ থানায় নিয়ে এসেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

১০

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

১১

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

১২

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

১৩

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

১৪

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

১৫

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

১৬

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

১৭

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

১৮

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

১৯

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

২০
X