রংপুর ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কা, বেঁচে আছে সেই কিশোর

হাসপাতালে চিকিৎসাধীন ট্রেনের ধাক্কায় আহত লিখন। ছবি : সংগৃহীত
হাসপাতালে চিকিৎসাধীন ট্রেনের ধাক্কায় আহত লিখন। ছবি : সংগৃহীত

রংপুরে রেললাইনে বন্ধুদের নিয়ে সেলফি তোলার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত শিক্ষার্থী লিখন বেঁচে আছে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন সে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর লিখন মারা গেছে বলে তথ্য ছড়িয়ে পড়ে।

আহত লিখন রংপুর নগরীর মধ্য বিন্যাটারি গ্রামের মেহেরুল ইসলামের ছেলে। সে কেরানীরহাট আল ইখলাস দারুস সুন্নাত দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

গত শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চার বন্ধু মারুফ, রনি, মোরসালিন ও আবু সিদ্দিকের সঙ্গে ঘুরতে বের হন লিখন মিয়া। তারা একসঙ্গে পার্শ্ববর্তী সিংগিমারী ব্রিজ এলাকায় যান। সেখানে বন্ধুরা মিলে রেললাইনের পাশে দাঁড়িয়ে ট্রেনের সঙ্গে সেলফি তুলতে প্রস্তুতি নেয়। এ সময় রেললাইনের খুব কাছাকাছি থাকা লিখনকে ধাক্কা দেয় একটি ট্রেন। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ৪৬২ ডাউন বুড়িমারী লোকাল ট্রেনটি সিংগিমারী ব্রিজ পার হওয়ার সময় কিশোররা মিলে ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। রেললাইন থেকে নিরাপদ দূরত্বে না দাঁড়ানোর কারণে এমনটি হয়েছে। এটি অসচেতনতর কারণে ঘটলেও অলৌকিকভাবে ছেলেটি বেঁচে গেছে।

ঘটনাস্থলে থাকা লিখনের বন্ধু মোরসালিন জানায়, আমরা সবাই ট্রেন থেকে একটু দূরেই ছিলাম। আমি যখন ভিডিও করি লিখন বুঝতে পারেনি তার কাছাকাছি ট্রেন চলে এসেছে। বর্তমানে লিখনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

লিখনের বড় ভাই মিথুন বলেন, ফেসবুকে আমার ভাইয়ের মৃত্যুর খবর দেখে অবাক হয়েছি। ভুয়া তথ্য ছড়ানো ঠিক নয়। আমার ছোট ভাই এখন ভালো আছে। সকল মা-বাবার প্রতি আমার অনুরোধ আপনারা সন্তানের প্রতি খেয়াল রাখুন। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না।

লিখনের বাবা মেহেরুল ইসলাম বলেন, আমার ছেলে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। সে এখন সুস্থ আছে সবাই তার জন্য দোয়া করবেন।

লিখনের চাচি শিউলী বেগম বলেন, তারা ওখানে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কা লিখন আহত হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসার পর ১৩-১৪টি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসকরা দেখার পর পুরোপুরি সুস্থ আছে বলে জানিয়েছেন। তাকে বাড়ি নিয়ে গিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. সাব্বির আহমেদ জানান, টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত সেই ছেলে জীবিত আছে। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি আছে। তার শারিরীক অবস্থা উন্নতির দিকে। আমাদের ডিপার্টমেন্টের সবাই সার্বক্ষণিকভাবে খেয়াল রাখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক-ম্যাসেঞ্জারের সার্ভার ডাউন 

অফিস শেষে কাজ করতে বলা হলে কীভাবে না বলবেন? সহজ উপায় জানুন

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’

বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন

সংকটকালে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক : বিকেএমইএ

সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে সক্রিয় করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

মাথায় ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টায় তিন আসামি কারাগারে 

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের চুরি হওয়া তারের ক্রেতা মাহাবুব কারাগারে

১০

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী

১১

প্রতিশ্রুতি নয়, বিএনপি বাস্তব উন্নয়নে বিশ্বাসী: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

ইসলামী ব্যাংককে আবার এস আলমকে দেওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

১৩

প্রাথমিকে সংগীত-নৃত্যকে ‘বাধ্যতামূলক করার উদ্যোগ’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

১৪

খুলনায় হাসপাতালে আগুন : বেজমেন্টে ছিল বিপুল সিলিন্ডার ও ডিজেল

১৫

আমি ক্ষমতায় থাকতে ইরান পারমাণবিক অস্ত্র পাবে না : নেতানিয়াহু 

১৬

শিল্পকলায় আজ থেকে ‘নতুন নাটকের উৎসব’

১৭

বন্ধুকে টাকা ধার দেওয়ার আগে যে ৫টি বিষয় ভাবা জরুরি

১৮

প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ

১৯

১৭ বছর পর মোহামেডানের শিরোপা পুনরুদ্ধার

২০
X