মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দুই বছরের মধ্যে মোংলা বন্দরের কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে : নৌপরিবহন উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নৌপরিবহন মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নৌপরিবহন মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন। ছবি : কালবেলা

নৌপরিবহন মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন বলেছেন, মোংলা অনেক পুরোনো বন্দর। তবে এ বন্দরের প্রচারণা কম। এ বন্দরকে ঘিরে তেমন উন্নয়ন হয়নি। তবে আগামী দুই বছরের মধ্যে মোংলা বন্দরে ব্যাপক কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে।

বুধবার (৬ নভেম্বর) সকালে মোংলা বন্দর চ্যানেল পরিদর্শন শেষে বন্দরের ৫ নম্বর জেটিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এম শাখাওয়াত হোসেন বলেন, চায়নার সঙ্গে চুক্তি হতে যাচ্ছে, এতে মোংলাকে ঘিরে বন্দরে জি টু জি প্রকল্পের আওতায় নানা প্রকল্প বাস্তবায়ন হবে। এতে মোংলা বন্দরের কর্মচাঞ্চল্য বাড়বে। মোংলা বন্দরের সক্ষমতা আছে। আগামীতে এ বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে ভূমিকা রাখবে। এ জন্য প্রচারণা বাড়ানোর জন্য বন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।

ভারতের সঙ্গে হওয়া ছয় হাজার ২৫৬ কোটি টাকার চুক্তি বিষয়ে তিনি বলেন, ওই এলওসি চুক্তির ব্যয় পর্যালোচনা করা হচ্ছে। যেহেতু এখনও কাজ শুরু হয়নি। শুধু কনসালটেন্ড নিয়োগ হয়েছে। তাই অতিরিক্ত ব্যায় কমানো হচ্ছে। একই সঙ্গে ওই প্রকল্পে কিছু পরিবর্তন আনার কথাও বলেন তিনি।

এ সময় নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহ্বান জানান নৌপরিবহন উপদেষ্টা। এ ছাড়া খুলনার জুটমিল, মোংলা খুলনা সহাসড়ক, মোংলা কাস্টমস হাউজসহ নানা বিষয়ে কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন।

উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ, বন্দরের উপসচিব মাকরুজ্জামান মুনসিসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X