বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বান্দরবানে হোটেল-রিসোর্টে ছাড়ের ছড়াছড়ি

বান্দরবানের একটি হোটেলে হলরুমে পর্যটন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
বান্দরবানের একটি হোটেলে হলরুমে পর্যটন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

পার্বত্য জেলা বান্দরবানে পর্যটনশিল্পের মন্দা কাটাতে বিভিন্ন সেক্টরে ছাড়ের ঘোষণা দিয়েছে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ। পর্যটক টানতে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বান্দরবানের একটি হোটেল হল রুমে পর্যটক স্পটসমূহ উন্মুক্তকরণ বিষয়ক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন ব্যবসায়ীরা।

আবাসিক হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন তার লিখিত বক্তব্যে বলেন, ‘ভ্রমণে আকৃষ্ট করার জন্য বান্দরবানে আবাসিক হোটেলে ৩৫ শতাংশ, রিসোর্টে কক্ষ বুকিং ২৫ শতাংশ, খাবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ১০ শতাংশ, জিপ কার মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্রা গাড়িতে ২০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এ ছাড় চলবে। বান্দরবান পার্বত্য জেলায় হোটেল রিসোর্ট আছে প্রায় ৯৪টি। পর্যটকের ধারণক্ষমতা সাড়ে আট হাজার।’

হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন বলেন, সবাই পর্যটনের ওপর নির্ভরশীল। যে স্পটগুলোতে পর্যটকদের আগ্রহ আছে বিশেষ করে মূল স্পটগুলো এখনো খুলে দেওয়া হয়নি। নভেম্বরের শেষের দিকে যেন বন্ধ থাকা পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। এ মৌসুমে সবাই যাতে ব্যবসা করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. নাছিরুল আলম, সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিনসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

এর আগে বুধবার (৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কনফারেন্স রুমে বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্পটসমূহ উন্মুক্তকরণবিষয়ক প্রেস ব্রিফিংয়ে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

তিনি বলেন, ৭ নভেম্বর থেকে বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি সাথে নীলগিরি পর্যটনকেন্দ্র উন্মুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে অন্য তিনটি উপজেলা রুমা, রোয়াংছড়ি ও থানচিতে ভ্রমণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত পর্যটকদের নিরুৎসাহিত করা হবে।

সম্প্রতি পাহাড়ে সহিংস ঘটনার কারণে প্রশাসন থেকে গত ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছিল। পরে তা বাড়িয়ে ৬ নভেম্বর পর্যন্ত করা হয়। অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভ্রমণ বন্ধ থাকায় বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীর সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

১০

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

১১

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

১২

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

১৩

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

১৪

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

১৫

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

১৬

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১৭

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১৮

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

২০
X