মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের আকাশে কালো মেঘ ঘোরাফেরা করছে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের আকাশে কালো মেঘ ঘোরাফেরা করছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তায়ালা এই দেশে আমাদের পয়দা করেছেন। দেশের জন্য জীবন দেব তবুও দেশের একমুঠো মাটি কাউকে দেব না।

রোববার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যারা মানুষকে ভালোবাসে না, মানুষকে ধোঁকা দিয়ে সম্পদ লুণ্ঠন করে তারা ডাকাত। এরা মানুষকে গুম করে, খুন করে। আমরা তাদেরকে চিনি। তাদের নাম বলে আমার মুখ নাপাক করতে চাই না।

তিনি বলেন, ২০২৪ সালে আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিয়েছেন। প্রায় ২৪ হাজার লোক বন্দি হয়েছে। হাত ও পা কাটা গেছে। মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে অবশ হয়ে পড়ে আছে। তারা এমনি এমনি জীবন দেয়নি। তারা দুই ডানা মেলে বলেছিল, বুক পেতেছি গুলি কর। এরা মানুষ নামে বাঁচতে চায়, এরা বাংলাদেশকে এগিয়ে নিতে চায়।

জামায়াত আমির বলেন, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়, মানবিক বাংলাদেশ গড়তে চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়। এদের সঙ্গে আমরা একমত, এরা আমাদের সম্পদ। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেই দেশে পুরুষ কিংবা নারী চলাচলের পথে সব জায়গায় নিরাপদে থাকবে।

গৌরনদী উপজেলা জামায়াত আমির মাওলানা মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন শিকদার, বরিশাল জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

বক্তব্য রাখেন, আগৈলঝাড়ার উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মো. আলাউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা জাকির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X